দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Moon

চাঁদের বুকে আশ্চর্য গর্ত! ওপারে কোন রহস্য, খতিয়ে দেখবে নাসা

বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এমন গর্ত আসলে মাটির নিচের ‘লাভা টিউব’-এর প্রবেশপথ হতে পারে।
Biswadip Dey
01:57 PM Oct 06, 2026 IST
বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এমন গর্ত আসলে মাটির নিচের ‘লাভা টিউব’-এর প্রবেশপথ হতে পারে।
ফাইল ছবি।

চাঁদের বুকে অতিকায় গর্ত ঘিরে ঘনাচ্ছে রহস্য। মনে করা হচ্ছে, ওই গর্ত হয়তো বড় কোনও গুহার প্রবেশপথ। আর তাই গর্তটির গভীরে চন্দ্রপৃষ্ঠে ঠিক কী রয়েছে, তা খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে নাসা। চাঁদের ‘মারিয়াস হিলস’ অঞ্চলে এই গর্তটি অবস্থিত। এলাকাটি আগ্নেয়গিরি-সৃষ্ট ভূ-কাঠামোর জন্য পরিচিত। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের এই ধরনের গর্ত আসলে মাটির নিচের ‘লাভা টিউব’-এর প্রবেশপথ হতে পারে।

কিন্তু কী এই রহস্যময় গর্ত? সাধারণ ভাবে দেখলে চাঁদজুড়েই এমন অসংখ্য গর্ত রয়েছে। কিন্তু কোনও কোনওটার গঠন আলাদা। 'লুনার পিট' বা চাঁদের গর্ত হিসেবে পরিচিত গর্তগুলিকে অনেক উপর থেকে পৃষ্ঠতলে ছিদ্রের মতো দেখায় এবং মাটির নিচের কোনও কাঠামোর সঙ্গে যুক্ত থাকতে পারে। এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে মারিয়াস হিলস পিটের কথা। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই মনে করছেন, এটি মাটির নিচের কোনও লাভা টিউবের সঙ্গে সংযুক্ত থাকতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চাঁদে কোনও বায়ুমণ্ডল নেই। ফলে চন্দ্রপৃষ্ঠ চরম তাপমাত্রার পরিবর্তন, বিকিরণ এবং ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাতের সম্মুখীন হয়। সুতরাং, এমন একটি ভূগর্ভস্থ গুহা বৈজ্ঞানিকভাবে মূল্যবান হতে পারে। ভবিষ্যতের মহাকাশচারীদের জন্য উপকারীও হতে পারে। এমনটাই মনে করছে।

কিন্তু নাসা কেন ওই গর্তের গভীরে অনুসন্ধান চালাতে চায়? আসলে স্রেফ নাসাই নয়, অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চন্দ্রগহ্বরের প্রতি ক্রমেই আগ্রহী হচ্ছে। কারণ ভূগর্ভস্থ কাঠামো ভবিষ্যতের মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না যে এই গহ্বরগুলোর নিচে ঠিক কী আছে। ফলে ঘনাচ্ছে রহস্য। তাছাড়া চাঁদের গর্তের স্বরূপ বুঝতে পারলে চাঁদের বিবর্তন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করা যাবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই রহস্যময় গর্ত নতুন কোনও যুগান্তকারী আবিষ্কারের সুযোগ দেয় কিনা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Moon
Advertisement
Tags :
Moon

নিয়মিত খবরে থাকতে ফলো করুন