দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ashoke Sen

হকিংয়ের পাওয়া পুরস্কার এবার বাঙালির! পদার্থবিদ্যার অস্কার ক্লেন মেডেল ভারতীয় বিজ্ঞানীর

'স্ট্রিং থিওরি'র এক প্রবক্তা হিসেবে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী।
Biswadip Dey
01:31 PM Oct 23, 2026 IST
'স্ট্রিং থিওরি'র এক প্রবক্তা হিসেবে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী।
অশোক সেন। ফাইল ছবি

প্রথম ভারতীয় হিসেবে অস্কার ক্লেন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। 'স্ট্রিং থিওরি'র এক প্রবক্তা হিসেবে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। এর আগে এই পুরস্কার পেয়েছেন স্টিফেন হকিং, পিটার হিগসের মতো বহু কিংবদন্তি বিজ্ঞানসাধকেরা।

বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ-এর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত। তিনি বিশ্বজুড়ে 'স্ট্রিং থিওরি'-র অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত। পদার্থবিজ্ঞানের এই শাখা একটিই সমন্বিত তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের সমস্ত রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করে। আর এই গবেষণায় দীর্ঘদিন ধরেই অশোক সেন এক অতি পরিচিত নাম। তাই এবার এই সম্মানে ভূষিত হলেন তিনি। আইসিটিএসের পরিচালক রাজেশ গোপাকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অতীতের প্রাপকদের তালিকার দিকে তাকালেই বোঝা যায়, এই পুরস্কারটি কতটা মর্যাদাপূর্ণ। এই স্বীকৃতি বিশ্বজুড়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে অশোক সেনের অবস্থানকে যথার্থভাবে তুলে ধরল।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

১৯৫৬ সালে কলকাতায় জন্ম এই বিজ্ঞানীর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পঠনপাঠন শেষ করার পর তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে বিএসসি করার পর আইআইটি কানপুর থেকে এমএসসি সম্পূর্ণ করে পাড়ি দেন মার্কিন মুলুকে। স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।

স্ট্রিং থিওরি নিয়ে গবেষণায় তাঁর ভূমিকা অন্যতম অগ্রণীর। তাঁর রচিত গবেষণাপত্র পেয়েছিল খোদ হকিং সাহেবের স্বীকৃতি। ১৯৯৯ সালে তাঁর দ্বারা মনোনীত হয়েই অশোক রয়্যাল সোসাইটির ফেলোশিপ পান। পরবর্তী সময়ে গবেষক হিসেবে তিনি সারা বিশ্বের স্বীকৃতি লাভ করেন। ২০০১ সালে পদ্মশ্রীতে ভূষিত হন। ২০১৩ সালে পদ্মভূষণ। ২০১২ সালে পান ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ। নোবেল পুরস্কারের চেয়েও প্রায় তিন গুণ বেশি অর্থমূল্যের এই পুরস্কার জেতার পর এবার তিনি পেলেন অস্কার ক্লেন মেডেল।  

তবে এমন বিপুল সম্মান ও স্বীকৃতির পরও তাঁর পা রয়ে গিয়েছে মাটিতেই। সাইকেলেই যাতায়াত করেন প্রয়াগরাজের হরিশচন্দ্র গবেষণা ইনস্টিটিউটে। বিনয়ী, মৃদুভাষী মানুষটি সাধারণ জীবনযাপন করেন আজও। মাটিতে পা রেখেই সত্তর বছরের মানুষটির নজর স্থির মহাবিশ্বের সামগ্রিক রহস্যেই। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Physics
Advertisement
Tags :
Physics

নিয়মিত খবরে থাকতে ফলো করুন