দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Forest’s ‘natural pharmacy’

হারানোর পথে জঙ্গলের 'ওষুধভাণ্ডার', অস্তিত্ব সংকটে শিয়ালকাঁটা, কুরচি থেকে বনকুল

তালডাংরা ব্লকের ১৫টি গ্রামে সমীক্ষা চালিয়ে ভয়ংকর তথ্য পাওয়া গিয়েছে।
Sayani Sen
03:56 PM Nov 04, 2026 IST
তালডাংরা ব্লকের ১৫টি গ্রামে সমীক্ষা চালিয়ে ভয়ংকর তথ্য পাওয়া গিয়েছে।
ছবি: সংগৃহীত

'আবা, নোয়া দারে রেয়াক সাকাম তে আঁজমা লাগাওয়া?' নাতির প্রশ্নে থমকে যান প্রবীণ মঙ্গল হেমব্রম। অর্থাৎ, ঠাকুরদা, এই গাছের পাতা কি অসুখে কাজে লাগে? উত্তর দিতে গিয়ে মঙ্গল যেন ফিরে যান তাঁর শৈশবে। তখন জঙ্গলের গাছপালা চিনতেন গ্রামের অনেকেই। কোন গাছের পাতা, শিকড় কিংবা ছাল কী কাজে লাগত, তা জানা ছিল প্রবীণদের। এখন সেই জ্ঞান ধরে রাখার লোকই কমছে। নতুন প্রজন্মের কাছে পৌঁছচ্ছে না প্রকৃতির সঙ্গে মানুষের সেই পুরনো সম্পর্ক। মঙ্গল হেমব্রমের কথায় উঠে আসা আশঙ্কার কথিত আগেই উঠে এসেছে এ জেলার একটি গবেষণায়।

তালডাংরা ব্লকের ১৫টি গ্রামে সমীক্ষা চালিয়ে ১৬টি ঔষধি উদ্ভিদ এবং ৪০ ধরনের অসুস্থতার ক্ষেত্রে সেগুলির প্রচলিত ব্যবহারের তথ্য নথিবদ্ধ করেছেন ওই গবেষকেরা। ২০১৪ সালে 'এক্সপ্লোরেটরি অ্যানিম্যাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ' পত্রিকায় প্রকাশিত 'এথনো-মেডিকোবোটানি অব সাম ট্রাইবাল কমিউনিটিজ অব বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া' শীর্ষক গবেষণাপত্রে উঠে এসেছিল এই তথ্য। গবেষক মানসী মণ্ডল, সুভজিত পালরা এই সমীক্ষা চালান। সেই সময় বাঁকুড়া সম্মিলনী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন সুজিত বাবু। গবেষণার জন্য ৬২ জন প্রবীণের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ২১ জন মহিলা। বয়স ছিল ৬০ থেকে ৯৩ বছরের মধ্যে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

লোধা, মুন্ডা, খাড়িয়া, ওরাঁও ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের কাছ থেকে প্রশ্নোত্তর, সরেজমিন পর্যবেক্ষণ এবং উদ্ভিদ সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। অর্থাৎ, গবেষণাটি শুধু গাছের তালিকা তৈরি করেনি, সেই গাছ ঘিরে আদিবাসী সমাজের প্রজন্মান্তরের অভিজ্ঞতাও নথিবদ্ধ হয়েছে। সেই গাছগুলো হল আমলকি, অনন্তমূল, পিপুল, আপাং ও দূর্বা। প্রচলিত ব্যবহারে পাতার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি শিকড়, কাণ্ড, ছাল, ফল ও বীজের ব্যবহারও নথিবদ্ধ হয়। ক্ষত, ফোড়া, জ্বর এবং পেট ও ত্বকের বিভিন্ন সমস্যায় এসব উদ্ভিদ ব্যবহারের কথা জানিয়েছিলেন তথ্যদাতারা। তবে এগুলি লোকজ চিকিৎসায় প্রচলিত ব্যবহার। বাঁকুড়ার এই আশঙ্কাকে আরও স্পষ্ট করে ২০১৮ সালের একটি গবেষণা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক অতনু নায়ক, অচিন্ত্য দে ও রামকুমার ভকত জেলার পাঁচটি ব্লকের পাঁচটি বনাঞ্চল নিয়ে সমীক্ষা চালিয়ে ২৬টি উদ্ভিদ পরিবারের অন্তর্গত ৪০টি উদ্ভিদ প্রজাতির হদিশ পান। তাঁদের গবেষণায় ত্বক, পরিপাকতন্ত্র ও শ্বাসযন্ত্রের সমস্যায় বিভিন্ন উদ্ভিদের প্রচলিত ব্যবহারের তথ্য উঠে আসে। বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্যগত পরিবেশজ্ঞান বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তাও তাঁরা তুলে ধরেন। ওই দুই গবেষণার ভিত্তিতে বিষয়টি মেনে খতিয়ে দেখতে গিয়ে কথা বললাম তালডাংরার বিবড়দা গ্রামের ৭২ বছরের প্রবীণ বাসিন্দা মদন মাহাতোর সঙ্গে।

তাঁর কথায়, "আগে জঙ্গলে কোন গাছের পাতা কী কাজে লাগে, তা আমাদের বাপ-ঠাকুরদারা শিখিয়ে দিতেন। জ্বর হলে কোন পাতা, পেটের সমস্যা হলে কোন গাছের ছাল ব্যবহার করতে হয়, সেসব অভিজ্ঞতা থেকেই জানতাম। এখনকার ছেলেমেয়েরা অনেক গাছের নামই চেনে না।” ওই ব্লকের ফুলমতি গ্রামের ৬৮ বছরের বাসিন্দা চুনারাম হাঁসদা বলেন, "আগে মাঠে-জঙ্গলে কাজ করতে গিয়ে নানা গাছ চিনতাম। কোন ঋতুতে কোন গাছের পাতা পাওয়া যায়, কোন গাছের শিকড় বা ছাল লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়, তা মুখে মুখেই শিখেছি। এখন সেই অভিজ্ঞতা পরের প্রজন্মকে শেখানোর সুযোগ কমে যাচ্ছে।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bankura
Advertisement
Tags :
Bankura

নিয়মিত খবরে থাকতে ফলো করুন