দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

লেহরা দো! অভিষেক-তিলকের ব্যাটে পাক-বধ করে এশিয়াডে ক্রিকেটে ফের সোনা ভারতের

এশিয়ান গেমসে ১৯তম সোনা এল ভারতের ঝুলিতে।
Arpan Das
01:41 PM Oct 03, 2026 IST
এশিয়ান গেমসে ১৯তম সোনা এল ভারতের ঝুলিতে।

ভারত: ২১১/৬ (অভিষেক ৬১, তিলক ৫১*, আরাফাত ২৫/২)
পাকিস্তান: ১৯২/৬ (হাসান ৯৬, অক্ষর ২৯/২, সুন্দর ২৯/২)
ভারত ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনাজয়ী

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমস (Asian Games 2026)। যেখানেই দেখা হোক, ফলাফল একটাই। পাকিস্তানকে হেলায় হারানো অভ্যাসে পরিণত করেছে ভারত। এবার জাপানে এশিয়ান গেমসেও একই ফল। ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতল শ্রেয়স আইয়ারের ভারত। অভিষেক শর্মা, তিলক বর্মার ব্যাটিং বিক্রমের সামনে পাত্তাই পেল না সাহিবজাদা ফারহানার দল। গত এশিয়াডের মতো এবারও সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারে মাত্র ৪ রান দেন সাইম আয়ুব। তারপরের ওভারে তাণ্ডব শুরু হয় বৈভব সূর্যবংশীর। শান মাসুদের পরপর দু’বলে ছক্কা হাঁকায়। ছক্কার খেলায় মাতেন ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মাও। কিন্তু তার পরের ওভারেই অঘটন। সাইমের বল অযথা রিভার্স সুইপ করতে যায় বৈভব। বল ব্যাটের কোণায় লেগে সোজা উইকেটকিপারের হাতে জমা পড়ে। মাত্র ১৫ রানে আউট হয় বৈভব। আর সে যখন ফিরে যাচ্ছে, তখন হাত দিয়ে কোলে বাচ্চা দোলানোর ইঙ্গিত করেন পাক অলরাউন্ডার।

তবে এই ঘটনার বদলা বেশ ভালোভাবেই নিয়েছেন অভিষেক শর্মারা। তিনি ২৮ বলে ৬১ রান করেন। চার-ছক্কায় পাক বোলারদের রীতিমতো চাপে ফেলে দেন অভিষেক। তাঁর ব্যাট থেকে আসে তিনটে চার ও ৭টা ছক্কা। কিন্তু রান পাননি সঞ্জু স্যামসন। অন্যদিকে অধিনায়ক শ্রেয়স ২১ রান করতে নিয়ে নেন ২৪ বল। ওই সময় ভারতের রানের গতি কিছুটা কমে যায়। ঈশান কিষান (২০) এই ম্যাচে বড় রান পাননি। তবে শেষবেলায় ঝড় তোলেন তিলক বর্মা ও শিবম দুবে। তিলক ২২ বলে ৫১ ও শিবম ১৫ বলে ২৭ রান করেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত।

জবাবে পাকিস্তানের শুরুটা খারাপ হয়নি। জশপ্রীত বুমরাহদের সামলে সাহিবজাদা ও মাজ সাদাকাত রানের গতি বজায় রাখেন। এরপর দায়িত্ব নেন হাসান নওয়াজ। তবে এক্ষেত্রে বৈভবের অবদান আছে। নওয়াজের ৪ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেন বৈভব। এরপর ৫৯ রানের মাথায় ফের ক্যাচ মিস হয়। তবে সেভাবে আর কাউকে সঙ্গে পাননি। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা আঁটসাঁট বোলিং করে রানের ধারা আটকে দেন। নওয়াজ আউট হন ৯৬ রানে। ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের দৌড় থেমে যায় ১৯২ রানে। ভারত ১৯ রানে ম্যাচ জিতে ক্রিকেটে সোনা পকেটে ভরে নেয়। যা এশিয়ান গেমসে ভারতের ১৯তম সোনা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesIND vs PAKIndia Cricket Team
Advertisement
Tags :
Asian GamesIND vs PAKIndia Cricket Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন