দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

বৈভবকে আউট করে বাচ্চা দোলানোর ইঙ্গিত, এশিয়াড ফাইনালে বিতর্কে পাক স্পিনার

এশিয়ান গেমস ফাইনালেও 'প্রথা' মেনেই টসের পর হাত মেলায়নি ভারত-পাক অধিনায়ক।
Arpan Das
12:21 PM Oct 03, 2026 IST
এশিয়ান গেমস ফাইনালেও 'প্রথা' মেনেই টসের পর হাত মেলায়নি ভারত-পাক অধিনায়ক।
বৈভব সূর্যবংশী ও সাইম আয়ুব।

ভারত-পাকিস্তান ম্যাচে ফের বিতর্ক। এবার যার কেন্দ্রে বৈভব সূর্যবংশী ও সাইম আয়ুব। এশিয়ান গেমস (Asian Games 2026) ফাইনালেও 'প্রথা' মেনেই টসের পর হাত মেলায়নি ভারত-পাক অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। সেখানে শুরুটা ভালো করেও তাড়াতাড়ি আউট হয়ে যায় বৈভব (Vaibhav Sooryavanshi)। তারপরই ১৫ বছর বয়সি ব্যাটারকে উদ্দেশ্য করে বিদ্রূপ সাইমের।

এশিয়াডে সোনার লড়াইয়ে মুখোমুখি ভারত-পাক। টসের সময় যে দুই দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও সাহিবজাদা ফারহান হাত মেলাবেন না, তা একপ্রকার নিশ্চিত ছিল। তাই হল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারে মাত্র ৪ রান দেন সাইম। তারপরের ওভারে তাণ্ডব শুরু হয় বৈভবের। শান মাসুদের পরপর দু'বলে ছক্কা হাঁকায়। ছক্কার খেলায় মাতেন ভারতের আরেক ওপেনার অভিষেক শর্মাও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু তার পরের ওভারেই অঘটন। সাইমের বল অযথা রিভার্স সুইপ করতে যায় বৈভব। কোনও দরকার ছিল না এই শটের। বল ব্যাটের কোণায় লেগে সোজা উইকেটকিপারের হাতে জমা পড়ে। মাত্র ১৫ রানে আউট হয় বৈভব। আর সে যখন ফিরে যাচ্ছে, তখন হাত দিয়ে কোলে বাচ্চা দোলানোর ইঙ্গিত করেন পাক অলরাউন্ডার। আসলে বৈভবের বয়স মাত্র ১৫। বাচ্চাই বলা যায়। তা সত্ত্বেও বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। তাকে আউট করে সেটাকেই ব্যঙ্গ করল সাইম।

তবে এই ঘটনার বদলা বেশ ভালোভাবেই নিয়েছেন অভিষেক শর্মারা। তিনি ২৮ বলে ৬১ রান করেন। অন্যদিকে তিলক বর্মা ২২ বলে ৫১ ও শিবম দুবে ১৫ বলে ২৭ রান করেন। সাইম শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৭ রান দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesIND vs PAKVaibhav Sooryavanshi
Advertisement
Tags :
Asian GamesIND vs PAKVaibhav Sooryavanshi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন