দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Babar Azam

মাঠে ঢুকে বাবরের সঙ্গে সেলফি, দর্শক উন্মাদনায় কোহলির মতো! ব্যাটিং ব্যর্থতায় সেই 'ঘণ্টে কা কিং'

৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে হাস্যকর আউট বাবর আজম।
Arpan Das
06:52 PM Sep 28, 2026 IST
৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে হাস্যকর আউট বাবর আজম।
বাবর আজম। ফাইল ছবি

দেশের হয়ে ব্যাটে রান নেই। ভেবেছিলেন, ঘরোয়া ক্রিকেটে রানের দেখা পাবেন। কিন্তু কোথায় কী? বাবর আজম (Babar Azam) আর রান, দু'টো শব্দ দুই মেরুতে দৌড়চ্ছে। অ্যাবটাবাদে প্রেসিডেন্স কাপে দুই ইনিংসেই চরম ব্যর্থ পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। আর আনকোরা পেসারের বলে যেরকমভাবে আউট হলেন, তা দেখে হাসির রোল নেটপাড়ায়। কেউ বা খোঁচা দিচ্ছেন, 'ঘণ্টার কিং।'

টেস্টে শেষ সেঞ্চুরি এসেছে চার বছর আগে। আর ওয়ানডেতে বছর খানেক আগে। পাক টেস্ট দলের অবস্থাও ভালো নয়। কিছুটা চাপের মুখেই ৭ বছর পর ঘরোয়া লাল বলের ক্রিকেটে ফিরেছেন বাবর আজম। অ্যাবটাবাদে তাঁকে দেখতে স্টেডিয়ামে হাজার-হাজার পাক ক্রিকেটপ্রেমী উপস্থিত ছিলেন। অনেকে তো সেলফি-অটোগ্রাফের জন্য মাঠে ঢুকে পড়লেন। এমনকী একসময় শিলাবৃষ্টি হলেও দর্শকদের উৎসাহে খামতি ছিল না। কিন্তু তাঁদের হতাশ করলেন বাবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ওয়েল ও গ্যাস ডেভলপমেন্ট দলের হয়ে মাঠে নামেন তিনি। প্রথম ইনিংসে আনকোরা পাক পেসার আরশাদ ইকবালের বাউন্সার বুঝতেই পারেননি। পুল করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে বসেন। দ্বিতীয় ইনিংসেও অবস্থার উন্নতি হয়নি। ফাহিম আশরাফের বলে এলবিডব্লু হন বাবর। স্কোরবোর্ডে তখন তাঁর রান মাত্র ৪। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়। অনেকেই সমালোচনা করছেন, বাবরের টেকনিকে উন্নতি হয়নি। তাছাড়া অনেকের বক্তব্য, পাক অধিনায়ককে যেন জোর করে ঘরোয়া ক্রিকেটে ফেরানো হয়েছে।

ফলে ফের সেই পুরনো মিম ভাইরাল, 'ঘণ্টে কা কিং'। আসলে বিরাট কোহলির সঙ্গে তুলনায় বারবার ব্যর্থ হওয়ায় এই মিম শুরু হয়। যেখানে কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন। সেখানে বাবর ঘরোয়া ক্রিকেটে গিয়ে ব্যর্থ হন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Babar Azam
Advertisement
Tags :
Babar Azam

নিয়মিত খবরে থাকতে ফলো করুন