দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
BCCI Title Sponsor

দু'বছরের জন্য নয়া টাইটেল স্পনসর পেল বিসিসিআই, ম্যাচপ্রতি বিপুল অঙ্কে চূড়ান্ত চুক্তি

ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে! এই ‘মিথ’ ফের ভেঙে দিল বিসিসিআই।
Subhajit Mandal
09:59 AM Sep 25, 2026 IST
ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে! এই ‘মিথ’ ফের ভেঙে দিল বিসিসিআই।
ফাইল ছবি।

আগামী দু'বছরে আরও ফুলে ফেঁপে উঠতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগার। আইডিবিআই ব্যাঙ্কের পরিবর্তে দু'বছরের জন্য নতুন টাইটেল স্পনসর পেয়ে গেল বিসিসিআই (BCCI Title Sponsor)। সূত্রের খবর, আগামী দু'বছর ভারতীয় ক্রিকেটের নয়া টাইটেল স্পনসর হতে চলেছে মুথুট ফাইনান্স প্রাইভেট লিমিটেড বা অর্থাৎ পিনকর্প।

এতদিন টাইটেল স্পনসর হিসাবে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত ছিল আইডিবিআই ফার্স্ট ব্যাঙ্ক। ম্যাচপ্রতি ওই সংস্থা বিসিসিআইকে দিত ৪ কোটি ৩০ লক্ষ টাকা। মুথুট ফাইনান্সের সঙ্গে বোর্ডের যে চুক্তি হয়েছে তাতে প্রতি ম্যাচে বিসিসিআই পাবে ৪ কোটি ৮৫ লক্ষ টাকা। অর্থাৎ ম্যাচপ্রতি আগের চেয়ে ৫৫ লক্ষ টাকা করে বেশি পাবে ভারতীয় বোর্ড। টাইটেল স্পনসর হিসাবে মুথুটের নাম চূড়ান্ত করার আগে এসবিআই লাইফ, গুগল জেমিনি এমনকী বিদায়ী স্পনসর আইডিবিআই ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গেও আলোচনা করে ভারতীয় বোর্ড। শেষমেশ মুথুটের সঙ্গেই চুক্তি চূড়ান্ত হল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ক্রিকেট নাকি জনপ্রিয়তা হারাচ্ছে! দর্শক আগ্রহ হারাচ্ছেন ২২ গজের লড়াইয়ে! এই ‘মিথ’ ফের ভেঙে দিল বিসিসিআই। এই মুহূর্তে বিসিসিআইয়ের মূল স্পনসর টায়ার প্রস্তুতকারক সংস্থা অ্যাপলো টায়ার্স। সেই সঙ্গে আরও একাধিক সহকারী স্পনসর রয়েছে। সদ্যই টিম ইন্ডিয়ার সহকারী স্পনসর হিসাবে যোগ দিয়েছে ক্যাম্পা, এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি। এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি বিসিসিআইকে ১.২ কোটি টাকা করে ম্যাচপিছু দেবে। আরও ক্যাম্পা ম্যাচপিছু দেবে ১.৩১ কোটি টাকা। এই ম্যাচগুলোর মধ্যে দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক সিরিজ ও ইভেন্টগুলো অন্তর্ভুক্ত থাকবে।

সদ্যই বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে। তাতে বোর্ড কর্তারা জানিয়েছেন, ভারতীয় বোর্ড বছরে ৩ হাজার কোটি টাকা স্রেফ কর দেয়। অর্থাৎ সব মিলিয়ে বিসিসিআইয়ের রোজগারের অঙ্কটা যে বিপুল সেটা বলার অপেক্ষা রাখে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BCCIIndian Cricket team
Advertisement
Tags :
BCCIIndian Cricket team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন