দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CAB

‘বিদায়ী’ সচিবকে এবার বাড়তি দায়িত্ব, নতুন বিতর্কে সিএবি

সিএবির শাসকগোষ্ঠীরই কেউ  কেউ বললেন, কারও মেয়াদ শেষের পর কেন তাঁকে আবার ফিরিয়ে নেওয়া হবে?
Prasenjit Dutta
03:43 PM Oct 02, 2026 IST
সিএবির শাসকগোষ্ঠীরই কেউ  কেউ বললেন, কারও মেয়াদ শেষের পর কেন তাঁকে আবার ফিরিয়ে নেওয়া হবে?
ছবি পিটিআই।

সিএবির সহ-সচিব মদন ঘোষের মেয়াদ অনেক আগেই পূর্ণ হয়ে গিয়েছে। সচিব বাবলু কোলের মেয়াদ শেষ। যার ফলে সিএবির ওই দুই পদাধিকারী পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনও মনোনয়ন জমা না পড়ায় সেই নির্বাচন হয়নি। শুধু সিএবির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সভার পর বৃহস্পতিবার প্রথম অ‌্যাপেক্স কাউন্সিলের বৈঠক হল। সেখানেই আবার বাড়তি দায়িত্ব দেওয়া হল ‘বিদায়ী’ সচিবকে! 

লোধা আইনে যাঁর প্রশাসনে ন’বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে বলা হচ্ছে। তবে যেহেতু দু'টো পদ এখনও ফাঁকা। সামনেই সিএবির স্থানীয় মরশুম শুরু হয়ে যাচ্ছে। ঘরোয়া ক্রিকেট শুরু হবে। ১১ অক্টোবর থেকে কল‌্যাণীতে রনজির খেলা রয়েছে। যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে অনূর্ধ্ব ২৩-র খেলা। ফলে দৈনন্দিন প্রচুর কাজকর্ম রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তাই সিএবির বিদায়ী সচিবকে দৈনন্দিন কাজকর্ম দেখতে বলা হয়েছে। যদিও কোনও কাগজে সই করার অধিকার তাঁর থাকছে না। কিন্তু বিদায়ী সচিবকে বাড়তি দায়িত্ব দেওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সিএবির অন্দরেই। বলা হচ্ছে, যাঁর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁকে কেন আবার বাড়তি দায়িত্ব দেওয়া হবে?

সিএবির শাসকগোষ্ঠীরই কেউ  কেউ বললেন, কারও মেয়াদ শেষের পর কেন তাঁকে আবার ফিরিয়ে নেওয়া হবে? সিএবিতে আরও লোক রয়েছে। তাঁদের নিয়ে একটা কমিটি গঠন করা যেতে পারত। ‘বিদায়ী’ সচিবকে দায়িত্ব দেওয়ার কোনও প্রয়োজন ছিল না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CAB
Advertisement
Tags :
CAB

নিয়মিত খবরে থাকতে ফলো করুন