দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ivonne Vildosola

প্লাস্টিক ব্যাটে শুরু, ৭০ বছরে নাতনির নেতৃত্বে অভিষেক, ক্রিকেটার 'দিদা'র গল্প যেন রূপকথা

নাতনির নেতৃত্বে মাঠে নেমে ক্রিকেটকেই জিতিয়ে দিলেন ইভোনে।
Arpan Das
03:17 PM Sep 27, 2026 IST
নাতনির নেতৃত্বে মাঠে নেমে ক্রিকেটকেই জিতিয়ে দিলেন ইভোনে।
নাতনির সঙ্গে ইভোনে (ডানদিকে)

বয়স সংখ্যামাত্র। খেলাধুলোর ক্ষেত্রে কথাটা প্রায়ই শোনা যায়। কিন্তু কত বয়স পর্যন্ত? যদি ক্রিকেটের কথা হয়, তাহলে নিশ্চয়ই বয়সের একটা সীমাবদ্ধতা আছে। অন্তত ফিটনেসের জন্য তো বটেই। কিন্তু যদি বলা যায়, ৭০ বছর বয়সে এক মহিলা পেশাদার ক্রিকেটে অভিষেক করেছেন, তাহলে কি বিশ্বাসযোগ্য? এমনকী, নাতনির নেতৃত্বে তিনি নিয়মিত দেশের হয়ে ওপেনিং করছেন। শুনতে অদ্ভুত। তবে এই ঘটনার সাক্ষী থাকতে যেতে হবে চিলিতে। ৭০ বছরের 'দিদা' ইভোনে ভিলদোসোলার (Ivonne Vildosola) গল্প রূপকথা মনে হলেও সত্যি।

দক্ষিণ আমেরিকার দেশ চিলি মূলত ফুটবলের জন্য জনপ্রিয়। তারা যে ক্রিকেট খেলে, সেটাই অনেকের অজানা। ২৫ বছর আগে সে দেশে ক্রিকেটের সূত্রপাত। এখন বিচ ক্রিকেট বেশ কয়েক জায়গায় আকর্ষণীয়। ছোটখাট প্রতিযোগিতাও হয়। বছর সাতেক আগে 'মা ও মেয়েদের' এরকমই একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ দেখতে জোর করে দিদা ইভোনেকে নিয়ে আসেন তাঁর নাতনি ক্যামিলা ওয়ারসে। এই ওয়ারসে এখন চিলির মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। বছর ১৫ আগে স্কুলে তাঁর ক্রিকেটের হাতেখড়ি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আর সেই যে দিদাকে একবার মাঠে টেনে আনলেন, তারপর যেন ক্রিকেটের প্রতি এক অদম্য আকর্ষণ চেপে বসে ইভোনের মধ্যে। পাশে দাঁড়ায় মেয়ে লরেটো ও নাতনি। বাড়ির লনে প্লাস্টিকের ব্যাট ও বল দিয়ে অনুশীলন শুরু করেন। আর থামেননি। অবশেষে চলতি বছরের এপ্রিলে চিলির হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক। দ্বিতীয় বয়স্কতম অভিষেককারী হিসেবে নাম লেখা রইল তাঁর। সম্প্রতি আরও একটি ম্যাচে ওপেনিংয়ে নামেন। ঘটনাচক্রে দু'টো ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। তবে সেই ব্যর্থতা ছাপিয়ে চর্চায় 'দিদা' ইভোনের লড়াকু মানসিকতা।

তিনি বলছেন, "লাতিন আমেরিকার মানুষ খেলাপাগল। নাতনি খেলে বলে আমার আগ্রহ জন্মায়। তার আগে কোনও দিন মাঠে নামিনি। এখন ব্যাট করি। তবে ইচ্ছা থাকলেও বল করতে পারি না। হাঁটুতে সমস্যা হয়। ম্যাচের আগে নাতনির থেকে পরামর্শ নিই। ৫০ বছরের কম বয়সি মেয়েদের সঙ্গে খেলাটা আমার কাছে গর্বের।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Chile
Advertisement
Tags :
Chile

নিয়মিত খবরে থাকতে ফলো করুন