দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Hardik Pandya

কেকেআরের আশায় ছাই! হার্দিক চললেন চেন্নাইয়ের পথে, সোশাল মিডিয়ায় বার্তা ধোনির দলের

পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
Arpan Das
09:56 AM Oct 28, 2026 IST
পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ধোনির সঙ্গে হার্দিক। ফাইল ছবি

আইপিএলের রিটেনশন পর্ব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে জল্পনা। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মুম্বই ছাড়লে কোথায় যাবেন ভারতীয় অলরাউন্ডার? সেই তালিকায় নাইট রাইডার্স-সহ একাধিক দল আছে। তবে চেন্নাই সুপার কিংস কি যুদ্ধে এগিয়ে গেল? সোশাল মিডিয়ায় কিন্তু সেরকমই বার্তা দিয়ে রাখছে মহেন্দ্র সিং ধোনির দল।

মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস দুই দলেই কোচ বদল হয়েছে। যেখানে আম্বানিদের দলের নতুন কোচ কায়রন পোলার্ড সম্ভবত হার্দিককে দলে রাখছেন না। ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। তার একমাস আগে অর্থাৎ ১৫ নভেম্বর আইপিএলে রিটেনশনের ডেডলাইন তারিখ বলে জানানো হয়েছে। তার একসপ্তাহ আগে ট্রেড ডিল করে নিতে হয়। সেই নিয়ে চেন্নাই যে বার্তা দিল, তাতে যেন হার্দিকের আগমন স্পষ্ট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সোশাল মিডিয়ায় ধোনির দলের নতুন কোচ জাহির খান নয়া সাপোর্ট স্টাফদের নাম জানান। সেখানে তাঁকে একটি কার্ড দেখানো হয়। যাতে লেখা আছে, 'ট্রেডের খবর কী?' জাহির কোনও উত্তর দেননি। তবে একটি বিষয় নেটিজেনদের চোখ এড়ায়নি। ওই কার্ডের উপরে এক কোণায় ছোট করে লেখা ছিল ৩৩। হঠাৎ কেন এই নম্বর লেখা? ঘটনাচক্রে হার্দিকের জার্সি নম্বর ৩৩। তাহলে কি সেটারই ইঙ্গিত দিয়ে রাখল সিএসকে? নাকি শুধুই জল্পনা বাড়াচ্ছে?

শোনা যায়, গতবছর আইপিএলের শেষদিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই। দৌড়ে আছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টসও। শেষ পর্যন্ত যদি চেন্নাই ট্রেড ডিল করে, তাহলে কাদের বিনিময়ে করে সেটাও দেখার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CSKHardik Pandya
Advertisement
Tags :
CSKHardik Pandya

নিয়মিত খবরে থাকতে ফলো করুন