দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Doosra Trailer

লর্ডসে সৌরভের 'দাদাগিরি'র প্রেরণায় পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ কিশোরীর, 'দুসরা'র ট্রেলারে মুগ্ধ রোহিত-অনিলরা

ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ান সৌরভ। সেই গল্পের সঙ্গে এক কিশোরীর প্রতিবাদের কাহিনি মিশিয়ে তৈরি 'দুসরা'।
Arpan Das
02:57 PM Oct 14, 2026 IST
ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ান সৌরভ। সেই গল্পের সঙ্গে এক কিশোরীর প্রতিবাদের কাহিনি মিশিয়ে তৈরি 'দুসরা'।

লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক ছবি। সম্ভবত বিশ্ব ক্রিকেটকে দেওয়া সবচেয়ে বড় জবাব, 'আমরাও পারি'। ম্যাচ ফিক্সিং পরবর্তী ভারতকে ক্রিকেটের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই সিরিজ ও সৌরভ যদি একটি অত্যাচারিত মেয়ের জীবন বদলে দেয়। সেই নিয়ে তৈরি অভিনয় দেওর হিন্দি ছবি 'দুসরা: ইন্ডিয়া'স আদার ফ্রিডম স্ট্রাগল' (Doosra Trailer)। যার ট্রেলার দেখে মুগ্ধ রোহিত শর্মা, ইরফান পাঠান থেকে অনিল কাপুর।

২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জেতে ভারত। শেষ ম্যাচে রুদ্ধশ্বাস ২ উইকেটে জয় ছিনিয়ে আনেন মহম্মদ কাইফরা। তারপর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ান সৌরভ। এর আগে ওয়াংখেড়েতে অ্যান্ড্রু ফ্লিনটফ যা করেছিলেন, এটা ছিল তার জবাব। বলা হয় ওই ঘটনায় ভারত দেখিয়ে দেয়, আর চুপ করে বসে থাকা নয়। এবার পালটা দেওয়া হবে। সেই পালটা লড়াইয়ের গল্প 'দুসরা: ইন্ডিয়া'স আদার ফ্রিডম স্ট্রাগল'।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

১৯৯১ থেকে ২০০১-র মধ্যে ভারতীয় ক্রিকেটের উত্থানপতনের সঙ্গে সমান্তরালে চলতে থাকে এক মেয়ের গল্প। ফিক্সিং কাণ্ডের ধাক্কা ও পরে সৌরভের নেতৃত্বে ফিরে আসে ভারত। অন্যদিকে সিনেমায় তারা নামের একটি মেয়ে সংকীর্ণ, পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে চায়। সৌরভ হয়ে ওঠে তার অনুপ্রেরণা। তাতে পরিবারের অত্যাচার সহ্য করতে হয়। জোর করে বিয়ে দেওয়া হয়। সেখানে অত্যাচারিত হতে হয়। শেষ পর্যন্ত সে ভারতের সিরিজ জয়ে লড়াইয়ের শক্তি খুঁজে পায়। সেই সিনেমার ট্রেলার ইতিমধ্যে ৪৫ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। অভিনয় এর আগে 'দিল্লি বেলি' ও 'ব্ল্যাকমেলে'র মতো সিনেমা পরিচালনা করেছেন।

ট্রেলার দেখে মুগ্ধ রোহিত। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার পোস্টারের ছবি দিয়ে হিটম্যান লিখেছেন, 'ভারত যখন এই সিরিজ জেতে, তখন আমার বয়স ছিল ১৫। 'দুসরা' সেই মুহূর্তগুলো দারুণভাবে ভুলে ধরেছে। সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছি।' অন্যদিকে ইরফান পাঠান লিখেছেন, 'আত্মবিশ্বাসী হয়ে খেলার শক্তি সৌরভ ভারতকে দেখিয়েছিল। ন্যাটওয়েস্ট ফাইনালের পর আমরা আর পিছন ফিরে তাকাইনি। যেভাবে বাস্তব ও কল্পনা মিশিয়ে নিয়ম ভেঙে আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্প দেখিয়েছে, তা দারুণ লেগেছে।' আর অনিল কাপুর বলেছেন, 'এখনও সেই দিনগুলো মনে আছে। একটা গোটা প্রজন্ম আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। আমরা বিশ্বাস করা শুরু করি, আমরা বিশ্বের সবপ্রান্তে জিততে পারি।' ২৩ অক্টোবর মুক্তি পাবে 'দুসরা'। তবে এই সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Anil KapoorRohit SharmaSourav Ganguly
Advertisement
Tags :
Anil KapoorRohit SharmaSourav Ganguly

নিয়মিত খবরে থাকতে ফলো করুন