নগ্ন ছবি পাঠিয়ে মহিলাদের কুপ্রস্তাব! বিতর্কে ভারতের তারকা ক্রিকেটার, কীর্তি ফাঁস হতেই চর্চায় প্রেমিকাও
বর্তমান সময়ে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য। অনেকের মতে, তাঁকে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য তৈরি করা হচ্ছে।
Arpan Das
08:20 AM Nov 04, 2026 IST
-
-
চলতি বছরই ভারতের হয়ে অভিষেক হয়েছে এই পেসারের। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। এখন শুভমান গিলের দল গুজরাট টাইটান্সে খেলেন। উচ্চতা আছে। বলে গতি আছে। দক্ষিণ আফ্রিকার পিচ থেকে বাউন্স পাবেন বলে তাঁকে বিশ্বকাপের জন্যও ভাবা হচ্ছে। তিনি হলেন উঠতি তারকা পেসার- গুর্নুর ব্রার। ৩ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন। আচমকাই 'ভুল' কারণে শিরোনামে গুর্নুর।
-
ব্যাপারটা কী? হঠাৎ রেডিটের মত ওয়েবসাইটে একাধিক ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি অর্ধনগ্ন হয়ে মিরর সেলফি তুলছেন। তাঁর গোপনাঙ্গ একটি সাদা তোয়ালে দিয়ে ঢাকা। এর সঙ্গে দেখা যায় স্ন্যাপচাটের বেশ কয়েকটি স্ক্রিনশট। সেখানে উপরে নাম লেখা গুর্নুর ব্রার। অভিযোগ, একাধিক মহিলাকে তিনি অর্ধনগ্ন ছবি পাঠিয়েছেন। আর তিনিও সেই মহিলাদের থেকে একই রকম ছবি চাইছেন।
-
কিন্তু এই ব্যক্তি কি সত্যিই গুর্নুর? নেটিজেনদের অনেকের মতে, ২৬ বছর বয়সি পেসারের গলার চেন রয়েছে। ঠিক একই রকম চেন রয়েছে, ভাইরাল ওই ব্যক্তির গলাতেও। তাছাড়া দু'জনের মুখেই দাড়ি আছে। সেটাই কি যথেষ্ট 'প্রমাণ'? নাকি গুর্নুরকে ফাঁসানো হচ্ছে? সেই নিয়ে বিতর্ক চলছে। ওই ব্যক্তি যে সত্যিই গুর্নুর, তার পর্যাপ্ত প্রমাণ নেই। শুধু গলার চেন দেখে কাউকে দাগিয়ে দেখা ঠিক নয়।
-
অনেকের মতে, স্ন্যাপচ্যাটে ব্যক্তিগত চ্যাটে তিনি কথা বলেছেন। কাকে তিনি কী বলবেন, কী ছবি পাঠাবেন- সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত! সেটা সোশাল মিডিয়ায় কেন ভাইরাল করা হচ্ছে? সেখানে ইনি সত্যিই গুর্নুর কি না, তা প্রমাণিতই নয়। তবে সোশাল মিডিয়ার বড় অংশ ইতিমধ্যে গুর্নুরকে কাঠগড়ায় তুলে ফেলেছে। অনেকে তো বিসিসিআইয়ের কাছে আবেদন জানিয়েছে, ঘটনার তদন্ত করা হোক। তবে বোর্ড বা গুর্নুর এই বিষয়ে মুখ খোলেনি।
-
এর মধ্যে চর্চায় চলে এসেছেন ভারতীয় পেসারের দীর্ঘদিনের প্রেমিকা। নেটিজেনদের দাবি, গুর্নুর প্রেমিকার নাম মনমীত কৌর। যদিও তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল লক করা। তবে অনেকের মতে, বহুদিন ধরে দু'জনে সম্পর্কে আছেন। মনমীতের প্রোফাইলে দু'জনের একসঙ্গে বহু পুরনো ছবি রয়েছে। জন্মদিনে তাঁকে উইশও করেন। তবে গুর্নুর বিষয়টি জনসমক্ষে আনেননি। ফলে মনমীত সত্যিই তাঁর প্রেমিকা কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
-
পাঞ্জাবের ক্রিকেটার গুর্নুরের ক্রিকেট শিক্ষা শুরু যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের কাছে। ২০২২-এ পেশাদার ক্রিকেটে অভিষেক। কোচবিহার ট্রফিতে খেলার পর পাঞ্জাব দলে ডাক পান। সেখানে নিয়মিত ভালো পারফরম্যান্সের পর আইপিএলে সুযোগ পান। ২০২৩-এ তাঁকে পাঞ্জাব কিংস কিনে নেয়। এরপর ২০২৫-এ গুজরাট কিংসে চলে আসেন। চলতি বছরের মে মাসে অভিষেক। ক্রিকেটভক্তদের আশা, এই বিতর্কে তাঁর পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে না।
Advertisement
Advertisement