দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Vaibhav Sooryavanshi

বঞ্চিতই থাকতে হবে কুলদীপ-বরুণকে! নিয়মরক্ষার ম্যাচেও গম্ভীরের বাদের খাতায় বৈভব?

সিরিজের নিষ্পত্তি সিরিজের তৃতীয় ম্যাচেই সম্পন্ন হয়ে গিয়েছে। তা হলে সিরিজের শেষ দুই ম্যাচে বৈভবকে খেলাতে কী অসুবিধে?
Arpan Das
09:35 AM Nov 01, 2026 IST
সিরিজের নিষ্পত্তি সিরিজের তৃতীয় ম্যাচেই সম্পন্ন হয়ে গিয়েছে। তা হলে সিরিজের শেষ দুই ম্যাচে বৈভবকে খেলাতে কী অসুবিধে?
গৌতম গম্ভীর ও বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

বৈভব সূর্যবংশী কি প্রথম এগারোয় ফিরবেন?

কুলদীপ যাদবকে কি গোটা সফরে প্রথম সুযোগটা আজ দেওয়া হবে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বরুণ চক্রবর্তী- ক্রিকেট দেবতা কি আজ সদয় হবেন তাঁর উপর? গোটা টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে চলল। তবু যে একখানা সুযোগও পেলেন না বরুণ!

গোটা তিনেক প্রশ্ন। যে তিনটে প্রশ্নের উত্তরের সন্ধান রবিবারের পঞ্চম টি-টোয়েন্টির পূর্বে একমাত্র আলোচ্য বিষয়। চলতি টি-টোয়েন্টি সিরিজ দু'ম্যাচ আগেই শেষ হয়ে গিয়েছে। এই হ্যামিলটনেই। কিন্তু চলতি সিরিজের সর্বপ্রথম ধাক্কাটা ঠিক তার পরপরই খেয়েছে ভারত (IND)। অকল্যান্ডে ৮৭ রানে ম্যাচ হেরে। যে ম্যাচে ভারত খেলায়নি পনেরো বছরের বিস্ময় বালক বৈভবকে। হ্যামিলটনে সিরিজ জয়ের ম্যাচে ১৯ বলে ৪৫ করার পরেও। আসলে ঈশান কিষান ফিট হয়ে যাওয়ায়, তাঁকে ফেরানো হয় দলে। কিন্তু লাভ হয়নি। ঈশান চতুর্থ টি-টোয়েন্টিতে শূন্য করে আউট হয়ে যান। যার পর বলাবলি শুরু হয়েছে, অকল্যান্ডে খামোখা দরকার কি ছিল ঈশানকে ফেরানোর? ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যে যথেষ্ট প্রতিষ্ঠিত। গুরুত্বপূর্ণ ম্যাচে যে তাঁকেই খেলানো হবে, তা সহজবোধ্য। কিন্তু নিউজিল্যান্ডের (NZ) বিরুদ্ধে যে সিরিজটা এখন চলছে, তা 'ডেড রাবার'। সিরিজের নিষ্পত্তি সিরিজের তৃতীয় ম্যাচেই সম্পন্ন হয়ে গিয়েছে। তা হলে সিরিজের শেষ দুই ম্যাচে বৈভবকে খেলালে কী অসুবিধে ছিল? বরং 'ব্যাকআপ' হিসেবে তাঁকে তৈরি করে রাখা যেত। বিশ্বাস বেড়ে যেত বৈভবের। সর্বোপরি, অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে তাঁর জুটি যথেষ্ট জাঁদরেল দেখিয়েছে।

বৈভব সূর্যবংশী। ছবি সংগৃহীত।

মুশকিল হল, লোকে ভাবে এক রকম। কিন্তু ভারতীয় দল চলে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। অকল্যান্ডে ভারতের লজ্জার পরাজয়ের পর দেখা গেল, একাধিক প্রাক্তন ক্রিকেটার বৈভব নিয়ে কথাবার্তা শুরু করেছেন। কেউ বলছেন, বৈভবকে চতুর্থ টি-টোয়েন্টিতে আচমকা বাদ দেওয়া, সম্পূর্ণ অর্থহীন। যেমন আকাশ চোপড়া। কেউ আবার বলছেন, বৈভবকে সঠিক ভাবে সামলানোর পদ্ধতি নিয়ে। যেমন অতীতে শ্রীলঙ্কার বিস্ফোরক ওপেনার সনৎ জয়সূর্য। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, "ঈশানকে দলে ফেরানোর বিরোধিতা আমি করছি না। আমার একটাই বক্তব্য। সিরিজ যদি জীবিত থাকত, ফিট ঈশানকে না খেলানোর ঝুঁকি নেওয়া যেত না। কিন্তু সিরিজের নিষ্পত্তি তো কবে হয়ে গিয়েছে। তা হলে বৈভবকে খেলাতে অসুবিধে কী ছিল?"

মুশকিল হল, লোকে ভাবে এক রকম। কিন্তু ভারতীয় দল চলে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে। অকল্যান্ডে ভারতের লজ্জার পরাজয়ের পর দেখা গেল, একাধিক প্রাক্তন ক্রিকেটার বৈভব নিয়ে কথাবার্তা শুরু করেছেন। কেউ বলছেন, বৈভবকে চতুর্থ টি-টোয়েন্টিতে আচমকা বাদ দেওয়া, সম্পূর্ণ অর্থহীন।

সমস্যা হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট আবার 'সেট' টিম ভাঙতে পছন্দ করে না। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে, বৈভবকে বাদ দেওয়া নিয়ে একটা সার্বিক জন-অসূয়া সৃষ্টি হয়েছে। তাই রবিবার সিরিজের শেষ ম্যাচে যদি ফের বৈভবকে প্রথম এগারোয় অন্তর্ভুক্ত করা হয়, আশ্চর্য হওয়ার থাকবে না। সেক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও বাদ পড়বেন একজনই- সঞ্জু স্যামসন।

পনেরো বছরের বিস্ময় বালকের ভাগ্য একদিক থেকে ভালো বলতে হবে। পারিপার্শ্বিকের চাপেই হোক বা অন্য কারণে, তাঁকে নিয়ে একটা দোলাচলের আবর্তে রয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর অদৃষ্ট অতটাও সুখের নয়। অকল্যান্ডে খেলা শেষে সাংবাদিক সম্মেলন করতে এসে ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে যেমন স্পষ্ট বলে দিয়েছেন, চলতি সিরিজে কুলদীপ-বরুণকে তিনি খেলতে দেখছেন না!

কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। ফাইল ছবি

অথচ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বরুণ এবং কুলদীপ-দু'জনেই 'ম্যাচ উইনার'। একার হাতে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু বাহুতুলে বলে দিয়েছেন, "কুলদীপ এবং বরুণ, দু'জনেই খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু টিমের কম্বিনেশন, চাহিদা সব কিছু মাথায় রেখে বলতে হচ্ছে, ওরা দু'জন হয়তো সিরিজে আর সুযোগ না-ও পেতে পারে। আর সেটা বরুণ-কুলদীপও জানে।" সঙ্গে যোগ করেছেন, "কিন্তু তার মানে এটা নয় যে, ওরা দু'জন পরিশ্রম করছে না। যদি ওদের প্রয়োজন পড়ে, কুলদীপ-বরুণ যে শত শতাংশ তৈরি থাকবে, এটুকু বলতে পারি। কিন্তু ওরা সুযোগ পাবে কি না, সেটাই প্রশ্ন।" টি-টোয়েন্টি সিরিজ শেষের কয়েক দিনের মধ্যে শুরু হয়ে যাবে ওয়ানডে সিরিজ। আগামী ৪ নভেম্বর থেকে। ওয়ানডে স্কোয়াডে বরুণ নেই। তবে কুলদীপ আছেন। বাহুতুলে বলছেন, "আশা করছি, ওয়ানডে সিরিজে ওরা সুযোগ পাবে। দেখা যাক।"

তা, ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও একটা জিনিস দেখবেন। কুলদীপ-বরুণ যথাক্রমে দুই এবং তিন নম্বর প্রশ্ন। দেশের ক্রিকেটপ্রেমীরা সর্বাগ্রে প্রথম প্রশ্নের উত্তর আজ খুঁজবেন। তাঁরা খেয়াল রাখবেন, বৈভব সূর্যবংশীকে সিরিজের শেষ ম্যাচে দলে ফেরানো হয় কি না। পঞ্চম ম্যাচে খেলানো হয় কিনা?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India Cricket TeamKuldeep YadavVaibhav SooryavanshiVarun Chakaravarthy
Advertisement
Tags :
India Cricket TeamKuldeep YadavVaibhav SooryavanshiVarun Chakaravarthy

নিয়মিত খবরে থাকতে ফলো করুন