দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Suryakumar Yadav

শেষ ৫ ওভারে কী করা উচিত? ঘরে বসে ভারতের গেমপ্ল্যান সাজালেন 'বাতিল' সূর্য, ভিডিও ভাইরাল

'বিশ্বকাপজয়ী অধিনায়কের অভিজ্ঞতার দাম আছে', বলছেন নেটিজেনরা।
Arpan Das
01:27 PM Oct 10, 2026 IST
'বিশ্বকাপজয়ী অধিনায়কের অভিজ্ঞতার দাম আছে', বলছেন নেটিজেনরা।
বাঁদিকে সূর্যকুমার যাদব। ডানদিকে ভারত-ওয়েস্ট ম্যাচের মুহূর্ত।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়েও বাদ পড়েছেন। ঘরে বসেই সূর্যকুমার যাদব দেখলেন রানের পাহাড় গড়েও ভারত জিততে পারল না। কিন্তু যতই হোক, নেতৃত্ব তো সহজাত। সোফায় বসেই পরিকল্পনা করলেন, শেষ ওভারগুলো কাকে দেওয়া যায়। কীভাবে পরিকল্পনা সাজানো যায়? কে খেলার মোড় ঘুরিয়ে দেবে? সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সূর্যর স্ত্রী দেবিশা শেট্টি।

২৪৯ রান তুলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাস্ত হয়েছে শ্রেয়স আইয়ারের দল। ভারতীয় বোলারদের নিয়ে ছিনিমিনি খেলে সেঞ্চুরি করেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। তাতেও হাতে ছিল ৯ বল। শেষে সাড়ে ওভারে ৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই শেষ পাঁচ ওভারে ভারতের গেমপ্ল্যান কীরকম হওয়া উচিত, সেটাই সাজালেন সূর্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিজের ঘরে বসে টিভিতে ভারতের ম্যাচ দেখছিলেন। আস্তে আস্তে কিছু একটা বলছিলেন। তখন দেবিশা সূর্যকে জিজ্ঞেস করেন, "কী কথা বলছিলে?" সূর্য জানান, আর মাত্র পাঁচ ওভার ম্যাচ বাকি আছে। দেবিশা ফের জিজ্ঞেস করেন, "কে খেলার মোড় ঘুরিয়ে দেবে? গুড্ডুর কথা কী বলছিলে?" তখন সূর্য বলেন, "ম্যাচ ঘোরাবে গুড্ডু মানে কুলদীপ আর অক্ষর। পাঁচ ওভারের মধ্যে এবার বল করবে গুড্ডু, তারপর প্যাটেল। এরপর বল করতে আসবে পাজি (অর্শদীপ সিং)। এই হয়ে গেল তিন ওভার। রইল বাকি দুই। এক ওভার করবে ময়ঙ্ক। আর শেষ ওভার করবে 'দ্য জায়ান্ট' (শিবম দুবে)। আমি ভাবছিলাম, কী করা উচিত।"

কিন্তু এখন তো ভেবে লাভ নেই। তিনি আর দলে নেই। শ্রেয়স নিজের মতো বোলিং বিকল্প বেছেছেন। তিনি ময়ঙ্ককে আনেননি। বরং আরেকটা ওভার কুলদীপকে দেন। সেই ওভারে ওঠে ২৪ রান। আবার অক্ষরকে নিয়ে আসেন ১৯তম ওভারে। পরপর ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন হোপ। নেটিজেনরা বলছেন, 'এই হচ্ছে একজন বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিজ্ঞতা। শ্রেয়সকে এখনও অনেক কিছু শিখতে হবে।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India Cricket TeamSuryakumar Yadav
Advertisement
Tags :
India Cricket TeamSuryakumar Yadav

নিয়মিত খবরে থাকতে ফলো করুন