দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India A vs Australia A

উজ্জ্বল পাড়িক্কল, দাপট দলীপ ফাইনালের 'নায়কে'র! অজিদের বিরুদ্ধে দাপুটে টেস্টজয় ভারতের

শ্রীলঙ্কা সিরিজের পর এই টেস্টেও রান পেলেন অধিনায়ক পাড়িক্কল।
Arpan Das
04:20 PM Sep 25, 2026 IST
শ্রীলঙ্কা সিরিজের পর এই টেস্টেও রান পেলেন অধিনায়ক পাড়িক্কল।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে উইকেট তুলে ভারত এ দলের উচ্ছ্বাস। ছবি: পুদুচ্চেরির ক্রিকেট সংস্থা

অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দাপুটে জয় ভারত 'এ' দলের (India A vs Australia A)। পুদুচ্চেরিতে প্রথম বেসরকারি টেস্টে দেবদত্ত পাড়িক্কল, সামস মুলানিদের সৌজন্যে ১৬২ রানে বিরাট জয়। তবে ম্যাচে নায়ক দলীপ ট্রফি ফাইনালে পূর্বাঞ্চলের জয়ের নেপথ্য কারিগর কুমার কুশাগ্র। শ্রীলঙ্কা সিরিজের পর এই টেস্টেও রান পেলেন অধিনায়ক পাড়িক্কল।

প্রথমে ব্যাট করে কুমার কুশাগ্রর সেঞ্চুরি (১১৩), সাই সুদর্শনের (৫৭) এবং তনুশ কোটিয়ানের হাফসেঞ্চুরির (৬৭) সৌজন্যে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৪ তুলেছিল ভারত 'এ'। জবাবে ব্যাট করতে নেমে শামস মুলানির বোলিং দাপটে (৪-৬৭) মাত্র ১৭১ রানে শেষ হয়ে যায় হ্যান্ডসকম্বদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ভারত 'এ'-কে আবার টানলেন অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল। গত শ্রীলঙ্কা সিরিজে দুর্ধর্ষ খেলেছিলেন যিনি। সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। পুদুচেরির কঠিন পিচে দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে যান দেবদত্ত (৫৯)।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রথমের মতো দ্বিতীয় ইনিংসেও একটা সময় ভালো এগোচ্ছিল ভারত 'এ'। একটা সময় তাদের স্কোর ১ উইকেটে ৯১ ছিল। কিন্তু সেখান থেকে অস্ট্রেলীয় অফস্পিনার টড মারফির ঘূর্ণিতে মাত্র ১৯৯ রানে অলআউট হয়ে যায় ভারত 'এ'। শেষ ৪৮ রানে ছ'উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কুমার কুশাগ্র (৪৬ ন:আ:) হাফসেঞ্চুরি পেলেন না উল্টোদিকে কোনও সতীর্থ উইকেটে না টেকায়।

ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়া 'এ'-কে টার্গেট দেওয়া হয় ৩৬৩। পুদুচেরির পিচে যে রান তোলা মোটেও সহজ ছিল না। চতুর্থ দিন থেকেই পিচ ভাঙতে শুরু করে। শুক্রবার সেই ঘূর্ণি সামলাতে পারলেন না স্যাম কনস্টাসরা। বলা ভালো সামস মুলানির স্পিনে বন্দি হলেন। মহারাষ্ট্রের অলরাউন্ডার ৫৭ রান দিয়ে ৩ উইকেট তুলেছেন। যোগ্য সঙ্গ দিয়েছেন তুষার দেশপাণ্ডে (১৪/৩), অংশুল কাম্বোজরাও (২৫/২)। এরপর আরও একটি বেসরকারি টেস্ট রয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India Cricket Team
Advertisement
Tags :
India Cricket Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন