দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India Cricket Team

বৃষ্টিতে ভাসবে ভারত-আফগান ম্যাচ! ভেস্তে গেলে এশিয়াডের সেমিতে যাবে কারা? কী বলছে নিয়ম

টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্য আবহাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
Arpan Das
06:03 PM Sep 27, 2026 IST
টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্য আবহাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না।
ভারতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

সোমবার এশিয়ান গেমসে নামছে টিম ইন্ডিয়া। এবারও সোনাজয়ের লক্ষ্য শ্রেয়স আইয়ারদের। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান। তবে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে আদৌ ম্যাচ হবে কি না, সেটাই প্রশ্ন। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পূর্বাভাস রয়েছে। যদি শেষমেশ ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? সেমিফাইনালে যাবে কোন দল এবং কোন অঙ্কে?

সোমবার ভারতীয় সময় সকাল ১০টায় বৈভব-শ্রেয়সদের ম্যাচ। তবে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, নিশিনে ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। এর আগে শনিবার জাপান-নেপাল ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে আফগানিস্তান। সোমবারও যদি একই ঘটনা ঘটে, তাহলে সেমিফাইনালে উঠবে ভারত। কেন?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কারণ আইসিসি র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের থেকে এগিয়ে রয়েছে। টি-টোয়েন্টিতে ভারত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। সেখানে আফগানরা আছে ষষ্ঠ স্থানে। সেই হিসেবে ম্যাচ বাতিল হলে অগ্রাধিকার পাবেন শ্রেয়সরা। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমস ফাইনালেও ভারত-আফগান ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়। কিন্তু সোনা জেতে টিম ইন্ডিয়া। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। সেখানেও বৃষ্টির সম্ভাবনা। আর সেক্ষেত্রে একই কারণে পাকিস্তান (র‍্যাঙ্কিং ৬) সেমিতে উঠবে।

শ্রেয়স অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি বলছেন, "এ শুধু বৃষ্টি নয়, এ হল মুষলধারে বৃষ্টি। তা সত্ত্বেও আমরা ওয়ার্কআপ করতে পেরেছি। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা পেশাদার। বৃষ্টি হচ্ছে কি না, সেই অজুহাত দেব না। এই ধরনের বাধা আসতেই পারে। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ভারতের হয়ে খেলার একটা চাপ। আর সেই চাপটা আমরা উপভোগ করি।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesIndia Cricket TeamShreyas Iyer
Advertisement
Tags :
Asian GamesIndia Cricket TeamShreyas Iyer

নিয়মিত খবরে থাকতে ফলো করুন