দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Hong Kong Sixes

হংকং সিক্সেসে হারের হ্যাটট্রিক তারকাখচিত ভারতের, 'লাস্ট বয়ে'র লজ্জা এড়াতে প্রতিপক্ষ বাংলাদেশ

চরম ব্যর্থ নীতীশ রানা, ক্রুণাল পাণ্ডিয়ারা।
Arpan Das
01:02 PM Oct 31, 2026 IST
চরম ব্যর্থ নীতীশ রানা, ক্রুণাল পাণ্ডিয়ারা।
ব্যর্থ ক্রুণালরা।

হারের হ্যাটট্রিক। হংকং সিক্সেসে (Hong Kong Sixes) লজ্জাজনক পরিস্থিতি ভারতের। তারকাখচিত দল খেলিয়েও লাভ হল না। চরম ব্যর্থ নীতীশ রানা। পাকিস্তানের পর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও হারস্বীকার করতে হয়েছে। তারপর ইংল্যান্ডের কাছে ধাক্কা। এবার ১২ দলের টুর্নামেন্টে ১১-১২ তম স্থানের জন্য বাংলাদেশের বিরুদ্ধে নামবেন ক্রুণাল পাণ্ডিয়ারা।

শুক্রবার সকালে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। আশা করা হয়েছিল আমিরশাহীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু কোথায় কী? বরং কোন উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় আমিরশাহী। প্রথমে ব্যাট করে ভারত মাত্র ৯৪ রান তোলে। সাধারণত এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে ৬ ওভারে ১০০-র উপর রান ওঠে। কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরুতেই আউট নীতীশ। কিছুটা লড়াই করেন রাহুল ত্রিপাঠী। ৭ বলে ২৪ রান করেন। শেষমেশ বোলার টি নটরাজন ১৪ বলে ৩৮ রান করেন। জবাবে ৪.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় আমিরশাহী। কোনও উইকেট হারায়নি তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

টানা দুই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়ার কোনও আশা ছিল না। অন্য গ্রুপে একই অবস্থা হয় ইংল্যান্ডের। তাদের বিরুদ্ধেও জয়ের দেখা পেল না ভারত। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১২৪ রান। জবাবে এবারও ব্যর্থ নীতীশ। তবে শশাঙ্ক সিংয়ের সঙ্গে জুটি বেঁধে রান তোলার কাজ করেন রাহুল ত্রিপাঠী। তিনি ১৪ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ক্রুণাল পাণ্ডিয়াও ৭ বলে ২৮ করে চেষ্টা করেন। তবে লাভের লাভ হয়নি। মাত্র ৩ রানে ম্যাচ হারে ভারত। হারের হ্যাটট্রিকের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে ১১-১২ তম স্থানের লড়াইয়ে নামবেন ক্রুণালরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে হেরে যায় ভারত।

হংকং সিক্সেস টুর্নামেন্টটি তার অভিনবত্বের জন্য জনপ্রিয়। আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এখন ১২টি দল খেলে। মূলত ৬ ওভারের ম্যাচ হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারেন। এই টুর্নামেন্টে সাধারণত অবসর নেওয়া প্লেয়ার বা আনকোরা ক্রিকেটাররা খেলেন। কিন্তু ভারতীয় দল রীতিমতো তারকাসমৃদ্ধ। নিয়মিত আইপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন। এঁদের মধ্যে শশাঙ্ক বাদে প্রত্যেকেই ভারতের হয়ে খেলেছেন। প্রথমে অধিনায়ক করা হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। তবে তিনি পরে ভারতীয় দলে ডাক পেয়ে যান।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Hong KongIndia Cricket TeamKrunal Pandya
Advertisement
Tags :
Hong KongIndia Cricket TeamKrunal Pandya

নিয়মিত খবরে থাকতে ফলো করুন