দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Chris Gayle

একযুগ পর ভাঙল গেইলের রেকর্ড! ঝড় তুলে টি-২০তে সর্বোচ্চ রানের নজির রাজস্থান তারকার

১৩ বছর আগে আইপিএলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন 'ইউনিভার্স বস।'
Arpan Das
09:35 AM Oct 03, 2026 IST
১৩ বছর আগে আইপিএলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন 'ইউনিভার্স বস।'
ক্রিস গেইল ও লুয়ান ডে প্রিটোরিয়াস।

ভেঙে গেল টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের (Chris Gayle) সর্বোচ্চ রানের রেকর্ড। ১৩ বছর আগে আইপিএলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন 'ইউনিভার্স বস।' এবার আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে ভাঙা পড়ল সেই রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সি ব্যাটার অনায়াসে গুঁড়িয়ে দিলেন গেইলের সর্বোচ্চ রানের নজির।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে মুখোমুখি হয়েছিল টাইটান্স ও নাইটস। সেখানে প্রথমে ব্যাট করে টাইটান্স করে ২৬৭ রান। যার মধ্যে শুধু লুয়ান-ড্রে প্রেটোরিয়াস (Lhuan-dre Pretorius) করেন ১৮৮ রান। তাও সেটা মাত্র ৭৯ বলে। স্ট্রাইক রেট ২৩৭.৯৭। তাঁর ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৩টি ছক্কা। মাত্র ২৪ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। এরপর আরও ১৬ বলে পৌঁছে যান তিন অঙ্কে। ৫৮ বলেই স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে নজির গড়েছিলেন তিনি। অবশেষে একযুগ পর ২০ বছর বয়সি প্রেটোরিয়াসের হাতে সেই রেকর্ড ভাঙল। আরও একটি নজিরে ভাগ বসালেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল খেলার হিসেবে এখন দুই অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন প্রিটোরিয়াস। গতবছর মাত্র দু'টো ম্যাচ খেলার সুযোগ পান। তার মধ্যে শুধু লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং করেন। যদিও আইপিএল কেরিয়ার খুব একটা সফল নয়। সেই ম্যাচে মাত্র ৭ রান করেছিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Chris Gayle
Advertisement
Tags :
Chris Gayle

নিয়মিত খবরে থাকতে ফলো করুন