দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mohammad Rizwan

চারঘণ্টা জেরা, মোবাইলও ফেরত দিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড! রেগেমেগে বিরাট চিঠি রিজওয়ানের

একে তো পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন। তার উপর মহম্মদ রিজওয়ানের উপর রয়েছে গড়াপেটার সন্দেহ।
Arpan Das
12:01 PM Sep 16, 2026 IST
একে তো পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন। তার উপর মহম্মদ রিজওয়ানের উপর রয়েছে গড়াপেটার সন্দেহ।
মহম্মদ রিজওয়ান। ফাইল ছবি

একে তো পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন। তার উপর রয়েছে গড়াপেটার সন্দেহ। ইতিমধ্যে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) একপ্রস্থ জেরা করেছে সেদেশের সাইবার ক্রাইম বিভাগ। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তা এখনও ফেরত দেয়নি। সেই নিয়ে প্রবল অসন্তুষ্ট প্রাক্তন পাক অধিনায়ক। কেন তাঁকে ডেকে হেনস্তা করা হল? কেন তাঁর ফোন আটকে রাখা হয়েছে? প্রশ্ন তুলেছেন রিজওয়ান।

পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে চুনকাম। মাঠের বাইরে অন্য সমস্যা। সিরিজ চলাকালীন সাতজনকে দেশে ফেরত পাঠানো হয়। যার মধ্যে আছেন রিজওয়ান ও ইমাম-উল-হক। গড়াপেটার আশঙ্কায় দলের বাকিদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। দেশে ফিরে রেহাই পাননি পাকিস্তানের দুই ক্রিকেটার। লাহোরের জোহর টাউনে সাইবার ক্রাইমের সদর দপ্তরে রিজওয়ান ও ইমামকে প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পাক সংবাদমাধ্যমের খবর, এখনও রিজওয়ানের ফোন আটকে রেখেছে সাইবার ক্রাইম বিভাগ। পুরো ঘটনা নিয়ে এবার পালটা দিয়েছেন পাক তারকা। "কেন আমাকে জেরা করার জন্য ডাকা হল? আমি এর স্পষ্ট উত্তর চাই," দীর্ঘ চিঠি পাঠিয়েছেন সাইবার ক্রাইম দপ্তরে। পাক ক্রিকেট বোর্ড তাঁর মোবাইল কেড়ে নিয়েছিল। পরে সেটা সাইবার ক্রাইম দপ্তরে দিয়ে দেয়। এখনও সেই ফোন ফেরত পাননি রিজওয়ান। কেন? সেই প্রশ্ন তুলে মোবাইল ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ৩৪ বছর বয়সি ক্রিকেটার।

ইমাম ও রিজওয়ানের মোবাইল ফোন থেকে উদ্ধার করা তথ্যের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যেভাবে খবর ফাঁস হয়েছে, তাতে দু’জনের উপর সন্দেহ। প্রায় চার ঘণ্টা তাঁদের জেরা করা হয়। ইমাম চোটের নাটক করে সমস্যায়। আর দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহম্মদ রিজওয়ানের গোটা কেরিয়ারটাই শেষ হতে বসেছে। পিসিবি সূত্রের খবর, আগামী দিনে আর রিজওয়ানকে জাতীয় দলে সুযোগই দিতে চায় না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Mohammad RizwanPCB
Advertisement
Tags :
Mohammad RizwanPCB

নিয়মিত খবরে থাকতে ফলো করুন