দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mohammed Shami

চার বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তনে খুশি, বোলিংয়ে আগুন ছুটিয়ে নিজেকে নিয়ে কী বলছেন শামি?

জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে কিছুটা অভিমানী শোনাল তাঁর গলা।
Prasenjit Dutta
07:03 PM Oct 11, 2026 IST
জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে কিছুটা অভিমানী শোনাল তাঁর গলা।
দিল্লির বিরুদ্ধে দুর্ধর্ষ শামি। ছবি অপ্রতিম পাল।

২৪০ রানে দিল্লিকে অলআউট করেছে বাংলা। বল হাতে আগুন ছুটিয়েছেন মহম্মদ শামি। প্রথম ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন। আক্ষরিক অর্থে প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় বঙ্গ ব্রিগেড। তবুও উইকেট নিয়ে ক্ষুব্ধ 'সাহসপুর এক্সপ্রেস'। একই সঙ্গে নিজের বোলিং, ফিটনেস থেকে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুললেন তিনি।

রবিবার থেকে রনজি অভিযান শুরু হয়েছে বাংলার। কল্যাণী স্টেডিয়ামে শুরু থেকেই দিল্লির বিরুদ্ধে জাঁকিয়ে বসে বাংলা। মহম্মদ শামি, আকাশ দীপ সমৃদ্ধ বোলিং বিভাগের সামনে কল্কে পায়নি দিল্লি। তবে শামি খেলছেন আর জাতীয় দলে কামব্যাকের প্রসঙ্গ উঠবে না, তা কি হয়? ২০২৫-এর শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট পেয়েছিলেন। তারপরও বাদ পড়েন। আগরকরের বোর্ড একেকবার এক-এক কারণ দিয়েছেন তাঁকে বাদ দেওয়ার। অথচ উইকেট নেওয়া হোক বা ফিটনেস, শামি মাঠেই জবাব দিয়েছেন। এবারেও তাই দিলেন। প্রথম দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ১৭.৩ ওভারে ৩০ রানে ৪ উইকেট। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ছবি অপ্রতিম পাল।

তবে উইকেটের চরিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমাদের দলের আকাশ আছে। মুকেশ আছে। এমন পেস অ্যাটাক অন্য দলে নেই। কিন্তু কল্যাণীর পিচে আমরা তার সুবিধা পাই না। তাহলে আর হোম অ্যাডভান্টেজের মানেটা কী? কিন্তু পেসারদের সাহায্য করবে, এমন উইকেট তো দরকার। আমরা এর আগে অনেক বার এই দাবি জানিয়েছি। কোনও সুরাহা হয়নি। তাই এখন বলা ছেড়ে দিয়েছি।" বৃষ্টির পরেও উইকেটে প্রত্যাশিত সাহায্য না মেলায় অখুশি তিনি। শামির কথায়, "বৃষ্টিতে তো আরও ঘাস হওয়া উচিত। আমি সবুজ উইকেটের কথা বলছি না। গ্রিনটপ চাইছি না। কিন্তু এই উইকেট আমাদের প্রাপ্য নয়। সকলেই এই পিচ দেখে অবাক হয়েছে।" 

গতবার রনজি সেমিফাইনালে নিয়েছিলেন ৮ উইকেট। মোট ৭ ম্যাচে নেন ৩৭টি উইকেট। বিজয় হাজারে ট্রফিতে ১৫টি উইকেট। এ কথা বলা যাবে না, তাঁর ফিটনেসে কোনও সমস্যা রয়েছে। ৩৬ বছর বয়সি পেসার মনে করেন পারফরম্যান্সই শেষ কথা। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও একেবারে 'সহজাত শামি'কে দেখা গিয়েছে। তাঁর সুইং সামলাতে হিমশিম খেয়েছে বোলাররা। এটা কীভাবে সম্ভব? শামির সংযোজন, "এটা আমার ন্যাচারাল স্কিল।" তবে অজিত আগরকরের জমানায় বারবার ফিটনেসের প্রশ্নে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বয়স বাড়ার সঙ্গে তাঁর ফিটনেস কমেছে, এমন যুক্তিও উঠে এসেছে বিভিন্ন সময়ে। কিন্তু মাঠে নেমে পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দিয়েছেন বাংলার পেসার।

শামির কথায়, "লোকে নিজের মতো করে মন্তব্য করতে ভালোবাসে। কেউ বলে আমি ছন্দে নেই। কেউ বলে ফিট নই। কিন্তু এ সব নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। মাঠে নেমে সুযোগ পেলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাকিটা আপনাদের ব্যাপার।" তবে নির্বাচকদের নিয়ে আর কোনও মন্তব্য করতে চান না তিনি। শামি বলেন, "এসব নিয়ে কথা বলা আমি বন্ধ করে দিয়েছি। এখন আর বিষয়গুলো আমাকে ভাবায় না। কে কী করতে চান, করুন। আমার কাজ শুধু ক্রিকেট খেলা।"

ছবি অপ্রতিম পাল।

চার বছর পরে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনে খুশি শামি। তবে নিজে টিম ইন্ডিয়ায় আবারও সুযোগ পাবেন কি না, তা নিয়ে এখন আর চিন্তা করেন না। তাঁর কথায়, "মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। ভুবনেশ্বরের দক্ষতা দেখুন। তাই বলে দিনের পর দিন একজন প্রতিভাবান ক্রিকেটারকে বাইরে বসিয়ে রাখা যায় না। এত দিন পরে ও সুযোগ পেয়েছে। এটা দেখে ভালো লাগছে। আইপিএলে ধারাবাহিক ভাবে ভালো খেলেছে। কেউ কঠোর পরিশ্রম করে নিজের দক্ষতা প্রমাণ করলে এবং তার মধ্যে প্রতিভা থাকলে, তাকে খেলানো হবে না কেন? প্রত্যেক ক্রিকেটারেরই পারফর্ম করার সুযোগ পাওয়া উচিত।" ভুবনেশ্বরের প্রত্যাবর্তনে নিজের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও যেন দেখছেন শামি। আপাতত তাঁর লক্ষ্য, মাঠে নেমে পারফরম্যান্সের মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bengal Cricket TeamBhuvneshwar KumarMohammed ShamiRanji Trophy
Advertisement
Tags :
Bengal Cricket TeamBhuvneshwar KumarMohammed ShamiRanji Trophy

নিয়মিত খবরে থাকতে ফলো করুন