দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Asian Games 2026

টি-২০ বিশ্বকাপে ভিরমি খেয়েছিল ইংল্যান্ড, এবার এশিয়াডে আফগানদের হারিয়ে চমক নেপালের

চলতি বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা সমীহ আদায় করে নিয়েছিল।
Prasenjit Dutta
04:27 PM Sep 25, 2026 IST
চলতি বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা সমীহ আদায় করে নিয়েছিল।
আফগানিস্তানকে হারল নেপাল। ছবি এক্স।

মাত্র ১২ বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মর্যাদা লাভ করেছে তারা। চলতি বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের খেলা সমীহ আদায় করে নিয়েছিল। বলা হচ্ছে নেপালের কথা। যে দেশ সম্প্রতি হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে। তারা আবারও চমক দেখাল ক্রিকেটে। এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারাল 'হিমালয়ের দেশ'।

শুক্রবার করগি স্পোর্টস পার্কে আফগানদের ৫ উইকেটে হারিয়েছে নেপাল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়া আফগানরা ১০২ রানের বেশি করতে পারেনি। জবাবে ১৭.৩ ওভারেই জয়ের রান তুলে নেয়। একটা সময় ১৬ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছিল আফগানিস্তান। ওয়াসিম আক্রম (২), হাসান ইসাখিল (০)। করিম জানাত (৯) একে একে ফিরে গিয়েছেন সাজঘরে। ললিত রাজবংশী সেই সময় রুদ্রমূর্তি ধারণ করেছেন। সেই সময় কিছুটা হাল ধরেন ফয়সাল খান এবং নাজিবুল্লা জাদরান। দুই ব্যাটারই ৩০ রানের বেশি করতে পারেননি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এরপর কার্যত ধস নামে আফগানিস্তানের ইনিংসে। ক্রিকেটের হ্রস্বতম সংস্করণে যে ক্রিকেটটা খেলা উচিত, তার ছিটেফোঁটাও দেখা যায়নি তাদের খেলায়। শেষের দিকে নাঙ্গিয়ালিয়া খারোটে ১৫ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস না খেললে হয়তো ১০০-র গণ্ডি পেরত না। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০২ রান তোলে আফগানিস্তান। ললিত রাজবংশী নেন ১৬ রানে ৩ উইকেট। কুশল ভুর্তেলের শিকার ২১ রানে ৪ উইকেট।

জবাবে শুরুতে চাপে পড়ে যায় নেপালও। দুই ওপেনার কুশল ভুর্তেল (০) এবং আসিফ শেখ (২) সাততাড়াতাড়ি সাজঘরের রাস্তা দেখেন। কুশল মাল্লার (৯) রান আউট নেপালের জন্য আরও বিপদ বাড়ায়। এরপর রোহিত পাউডেলকে সঙ্গে নিয়ে লড়ছিলেন সন্দীপ লোরা (৩৪)। দলের চাপ বাড়িয়ে তিনিও রান আউট। ১৫ রান যোগ করেন দীপেন্দ্র সিং আইরি। তাতে অবশ্য জয়ের পথ আটকায়নি। কারণ তখন বাকি ছিল মাত্র ১ রান। ১৮তম ওভারে গুলসান ঝার সঙ্গে ৩৩ রানে অপরাজিত থেকে নেপালের জয় নিশ্চিত করেন পাউডেল। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করার পর নেপালের বিরুদ্ধে হেরে গেল আফগানিস্তান। এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে উঠে এল নেপাল। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Afghanistan CricketAsian GamesNepal
Advertisement
Tags :
Afghanistan CricketAsian GamesNepal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন