দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Pakistan Cricket

সলমনকে ঘাড়ধাক্কা! ৫ বছরে ৭ অধিনায়ক পাকিস্তানের, মিউজিকাল চেয়ারে এবার কপাল খুলল কার?

পাক ক্রিকেটে ফের অধিনায়ক বদল।
Arpan Das
08:40 PM Oct 04, 2026 IST
পাক ক্রিকেটে ফের অধিনায়ক বদল।
সলমন আলি আঘা। ফাইল ছবি

পাক ক্রিকেটে ফের অধিনায়ক বদল। এবার কপাল পুড়ল সলমন আলি আঘার। ২০২৪ থেকে তিনি পাক দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি। এবার তাঁকে সরিয়ে দিচ্ছে পাক ক্রিকেট বোর্ড। সেই জায়গায় নতুন অধিনায়ক করা হবে শাদাব খানকে। এই নিয়ে গত ৫ বছরে ৭ জন টি-টোয়েন্টি অধিনায়ক পাচ্ছে পাকিস্তান।

৯ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে পাকিস্তানের। সেই দলে সম্ভবত জায়গাই হবে না সলমনের। ফলে আর হয়তো তাঁকে টি-টোয়েন্টিতে নেতা হিসেবে দেখা যাবে না। সেই জায়গা পাক বোর্ড দায়িত্ব দিতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খানকে। সলমন পাকিস্তানকে ৫০টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কোথাও সাফল্য পাননি। প্রতিবার হারতে হয়েছে ভারতের বিরুদ্ধেও। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মাঝপথ থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয় সলমনকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শাদাব এর আগেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে পাক দল ৬টি টি-টোয়েন্টির মধ্যে মাত্র দু'টোয় জিতেছে। সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। তবু সেই শাদাবকেও দায়িত্ব দিতে চলেছে। এ বিষয়ে নাকি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাক কোচ মাইক হেসন। সম্প্রতি এশিয়ান গেমসে শাহিদজাদা ফারহানের নেতৃত্বে খেলতে নামে পাকিস্তান। তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই নিয়ে গত পাঁচবছরে ৭ জনকে অধিনায়ক করল পাকিস্তান। বাবর আজম, কাসিম আক্রম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, সলমনরা দায়িত্ব সামলেছেন। মাঝে শাদাবও অধিনায়ক ছিলেন। সদ্য নেতৃত্ব দেন শাহিবজাদাও। এবার ফের শাদাবকেই অধিনায়ক করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Pakistan Cricket BoardPakistan Cricket Team
Advertisement
Tags :
Pakistan Cricket BoardPakistan Cricket Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন