দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Hardik Pandya

গম্ভীরের 'আধাফিট' মন্তব্যের পরই ফের চোটের কবলে হার্দিক! এবার ক'টা সিরিজ মাঠের বাইরে?

আইপিএলের পর থেকে মাঠেই নামেননি তারকা অলরাউন্ডার।
Arpan Das
02:26 PM Sep 26, 2026 IST
আইপিএলের পর থেকে মাঠেই নামেননি তারকা অলরাউন্ডার।
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি

হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আর চোট- এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আইপিএলের পর থেকে মাঠেই নামেননি। কবে টিম ইন্ডিয়ায় ফিরবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। কারণ ফের চোটের ধাক্কা। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত 'এ' দলের হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেই সম্ভাবনাও বিশ বাঁও জলে। ডান পায়ে চোটের জন্য ছিটকে গিয়েছেন তিনি। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও হার্দিককে পাওয়া যাবে না।

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, হার্দিককে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছে বোর্ডের মেডিক্যাল দল। ওই সূত্রের খবর, "বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু বর্তমান রিপোর্টে জানা গিয়েছে, তাঁর ডানপায়ের হাড়ে চোট রয়েছে। আগামী দু'সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে। বোর্ডের মেডিক্যাল টিমের প্রধান ডাঃ দিনশ পার্দিওলা রিপোর্ট দেখেছেন। জাপান থেকে ফিরে উনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং কবে থেকে হার্দিক রিহ্যাবিলেশন শুরু করবেন, তা জানাবেন।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেখানে হার্দিকের কামব্যাকের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা হয়নি। এবার অজি বাহিনীর সঙ্গে দু’টো দু’দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল। রয়েছে তিনটি ওয়ানডে ম্যাচও।

ঘটনা হল, ভারতের কোচ গৌতম গম্ভীর সম্প্রতি জানিয়েছেন, 'আধাফিট' কাউকে বিশ্বকাপের দলে চান না। আর তারপরই হার্দিকের চোটের ধাক্কা। ভারতের সামনে এখন লক্ষ্য পরের বছরের ওয়ানডে বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে মনোযোগ বাড়ানোর পাশাপাশি হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজমেন্টেও বিশেষ নজর দিচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিস করাতেই ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল তারকা অলরাউন্ডারকে। অলরাউন্ডার হিসাবে তাঁর অবদান চাইছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা আপাতত হচ্ছে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BCCIHardik PandyaIndia Cricket Team
Advertisement
Tags :
BCCIHardik PandyaIndia Cricket Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন