পা পিছলে ছিটকে পড়লেন রোহিত! উৎসবে ব্যস্ত দলে উদ্বেগে শুধু কোহলি, ভিডিও ভাইরাল
Arpan Das
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডের পরই দুশ্চিন্তা! আচমকা বাস থেকে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আশপাশে থাকা লোকেরা তাঁকে তুলে ধরেন। সব দেখে উদ্বেগ সতীর্থ বিরাট কোহলির চোখে-মুখে। চিন্তায় সমর্থকরাও। ঠিক কী ঘটল তিরুঅনন্তপুরমে ম্যাচের পর?
প্রথম ওয়ানডেতে নজরে ছিল রো-কো'র কামব্যাক। এর মধ্যে কোহলি সেঞ্চুরি করেছেন। রোহিত শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ৩২ রানে আউট হন। তবে গিল-কোহলি জুটিতে ভারত সহজেই ম্যাচ জেতে। এরপর গোটা দল স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে আসে। দলের অনেকেই বাস থেকে নেমে হোটেলের মূল দরজায় চলে গিয়েছিল। এরপর রোহিত নামছিলেন। কিন্তু আচমকাই পা পিছলে ভারসাম্য হারান। বাসের পা-দানিতে পিছলে সোজা নিচে এসে পড়েন।
আরও পড়ুন:
আচমকা পা পিছলে উঠতে সমস্যায় পড়েছিলেন রোহিত। একটু পরে ধাক্কা সামলে নেন। আশপাশে থাকা পুলিশ ও অন্যান্য স্টাফরা তাঁকে তুলে ধরেন। তখন দেখা যায়, পায়ে হাত বোলাচ্ছেন। যদিও বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি রোহিত কোনও চোট পেয়েছেন কি না। এই ঘটনা দলের অনেকেই খেয়াল করেননি। সকলেই হোটেলে ঢুকতে ব্যস্ত ছিলেন। কিন্তু বিরাট কোহলির চোখ এড়ায়নি। তিনি মূল দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে হাত দিয়ে রোহিতের দিকে ইশারা করেন।
পরের ওয়ানডে গুয়াহাটিতে। কেরল থেকে ইতিমধ্যে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে হাসিমুখে ছবিও তোলেন। ভক্তরা তাই উদ্বেগে, আদৌ রোহিত পরের ম্যাচে খেলার অবস্থায় আছেন কি না।