দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Cricket Australia Revenue

রোহিত-বিরাটরাই নির্ণায়ক! ভারতের বিরুদ্ধে খেলে মোটা লাভের মুখ দেখল অজিরা, আগামীতে লোকসানের আশঙ্কা

ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্বচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়া বোর্ড। তারাও ভারতের উপর নির্ভরশীল।
Subhajit Mandal
04:39 PM Oct 29, 2026 IST
ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্বচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়া বোর্ড। তারাও ভারতের উপর নির্ভরশীল।
ফাইল ছবি।

ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্বচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়া বোর্ড। ভারতের বিসিসিআই (BCCI) এবং ইংল্যান্ডের ইসিবির (ECB) পরই আর্থিক স্বচ্ছলতার দিক থেকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia)। অথচ সেই ক্রিকেট অস্ট্রেলিয়াকেও দিনের শেষে জমা খরচের হিসাব মেলানোর জন্য তাকিয়ে থাকতে হয় ভারতের দিকেই। যেমনটা হল গত অর্থবর্ষে। ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার সুবাদেই মোটা অঙ্কের লাভের মুখ দেখল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি ২০২৫-২৬ আর্থিক বছরের আয়ব্যয়ের হিসেব প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাতে দেখা গিয়েছে, ওই অর্থবর্ষে ৪০২৪ কোটি টাকা লাভ করেছে তারা। এই লাভের অঙ্ক তাঁদের ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এই লাভের অঙ্কটা বেড়েছে ৫৪২ কোটি টাকা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অজি বোর্ড যে এত বেশি লাভের মুখ দেখেছে সেটার মূল কারণ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। গত অর্থবর্ষে ভারতের বিরুদ্ধে একটা মেগা ওয়ান সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ওই ৩ ম্যাচের টেস্ট সিরিজই ছিল ভারতের জার্সিতে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) শেষ সিরিজ। রো-কো-কে শেষবারের জন্য দেখতে অজিভূমে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল প্রবল। ওই সিরিজ থেকে মোটা অঙ্কের রোজগার হয়েছে অজি বোর্ডের। যার জেরে গত অর্থবর্ষে মোটা আয় হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। চমকপ্রদ বিষয় হল অ্যাশেজের মতো হাই প্রোফাইল টেস্ট সিরিজেও লোকসানের মুখ দেখতে হয়েছে অজি বোর্ডকে। তার কারণ গত বছর অ্যাশেজের দু'টি টেস্ট শেষ হয়ে গিয়েছে মাত্র দু'দিনে। ফলে সব মিলিয়ে ৬ দিন খেলাই হয়নি। তাতে লোকসান হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আশঙ্কা আগামী দু'বছরে মোটা অঙ্কের লোকসানের মুখ দেখতে হবে তাঁদের। কারণ আগামী দু'বছরে ভারতের সঙ্গে কোনও সিরিজ এখনও ঘোষিত নয় অজিদের। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতের অস্ট্রেলিয়া যাওয়াটা সম্ভবও না। ফলে সম্প্রচারকারী সংস্থাগুলি চাইছে চুক্তির অঙ্ক কমিয়ে দিতে। সেটাই আপাতত ভাবাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Cricket Australia
Advertisement
Tags :
Cricket Australia

নিয়মিত খবরে থাকতে ফলো করুন