দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shoaib Akhtar

শত্রু এখন বন্ধু! পাক ক্রিকেটের 'সুদিন' ফেরাতে সমালোচক আখতারকে বড় দায়িত্ব দিচ্ছেন নকভি

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি সঙ্গে দেখা করেছেন আখতার।
Arpan Das
03:55 PM Sep 29, 2026 IST
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি সঙ্গে দেখা করেছেন আখতার।
শোয়েব আখতার ও মহসিন নকভি।

পাক ক্রিকেটের দুরবস্থা অব্যাহত। সব ধরনের ক্রিকেটেই ব্যর্থতা চলছে। কোচ-অধিনায়ক বদলেও উন্নতি হচ্ছে না। এবার পাক ক্রিকেটের 'সুদিন' ফেরাতে নয়া পদক্ষেপ বোর্ড প্রধান মহসিন নকভির। প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারকে (Shoaib Akhtar) বড় দায়িত্ব দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘটনাচক্রে আখতার কিছুদিন আগে পর্যন্ত নকভির নিয়মিত সমালোচক ছিলেন।

কিছুদিন আগেই ইংল্যান্ডে টেস্ট সিরিজে চুনকাম হয়ে এসেছেন বাবর আজমরা। বহুদেশীয় প্রতিযোগিতায় শেষ সাফল্য এসেছে বছর দশেক আগে। ভারতের বিরুদ্ধে নামলে শুধু হার আর হার। দেশের মধ্যে সমালোচনার ঝড়। কোচ বা অধিনায়ক বদলে লাভ হয়নি। এমনকী নির্বাচকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এবার আখতারের ভরসায় নকভি। দু'জনের মধ্যে সম্পর্ক বেশ ভালো।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এক সূত্র জানিয়েছেন, "কয়েক সপ্তাহ আগে আখতারের ভাই প্রয়াত হন। নকভি তখন তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন। এর আগে শোয়েব নকভির বহু সিদ্ধান্ত ও পাকিস্তান ক্রিকেটের অনেক সমালোচনা করেছেন। কিন্তু নকভির এই আচরণ শোয়েবকে মুগ্ধ করেছিল।" সম্প্রতি নকভির সঙ্গে ফের দেখা করেছেন আখতার। পাক বোর্ড প্রধান তাঁকে জাতীয় ট্রেনিং ক্যাম্পে আমন্ত্রণ করেছেন।

ওই সূত্র আরও জানান, "আখতারকে বোর্ডে বড় পদ দেওয়া হবে। ওর নিজস্ব ভাবনাচিন্তা আছে। যেগুলো কাজে লাগাতে পারলে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে। ভবিষ্যতের লক্ষ্যে পাক ক্রিকেটে কিছু বদল আনা হবে। নকভি ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন, পুরুষ-মহিলা বা বয়সভিত্তিক দলের থেকে তিনি ভালো ফল প্রত্যাশা করেন।" এর মধ্যে মহিলা দলের জন্যও নতুন কোচ খুঁজছে পাক বোর্ড।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Pakistan Cricket BoardShoaib Akhtar
Advertisement
Tags :
Pakistan Cricket BoardShoaib Akhtar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন