দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shubman Gill

টি-টোয়েন্টির পর নজরে ওয়ানডে, কিউয়িদের হারাতে সঙ্গে 'মন্দির' নিয়ে অনুশীলনে গিল

শুভমান গিল নিজের খরচে পাঁচ জন নেট বোলার নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন।
Subhajit Mandal
02:30 PM Oct 29, 2026 IST
শুভমান গিল নিজের খরচে পাঁচ জন নেট বোলার নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন।
শুভমান গিল। ছবি সোশাল মিডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে যে অভাবনীয় পারফরম্যান্স ভারতীয় দল করেছে, সেটা অনেককেই চমকে দিয়েছে। দু'ম্যাচ বাকি থাকতেই ক্ষুদ্রতম ফরম্যাটের সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। তবে এখানেই থামতে নারাজ টিম ইন্ডিয়া। কোচ গৌতম গম্ভীর এখনই ওয়ানডে এবং টেস্ট সিরিজের কথা ভাবা শুরু করেছেন। একই ভাবে ভাবছেন ওই দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য নিউজিল্যান্ড সিরিজ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তাই শুভমান গিল নিজের খরচে পাঁচ জন নেট বোলার নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন। বিদেশে টেস্ট সিরিজ়ের সময় ভারতীয় ব্যাটসম্যানদের সুবিধার জন্য অতিরিক্ত নেট বোলারের বন্দোবস্ত করে ভারতীয় বোর্ড। সাধারণত, যে দেশে খেলা হয়, সেই দেশ থেকেই কয়েক জন বোলার বেছে নেওয়া হয়। কিন্তু এই প্রথমবার কোনও ভারতীয় অধিনায়ক দেশ থেকে নিজের জন্য নেট বোলার নিয়ে গেলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এখানেই শেষ নয়। ভারত অধিনায়ক নিউজিল্যান্ড সিরিজে অনুশীলনে একটি বিশেষ ডিভাইসও ব্যবহার করছেন। যার নাম 'টেম্পল'। সোজা বাংলায় অর্থ করলে দাঁড়ায় মন্দির। জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল ওই নতুন ফিটনেস ট্র্যাকিং ডিভাইস বাজারে আনছেন। ডিভাইসটি এখনও খোলা বাজারে আসেনি। তার আগেই ভারত অধিনায়ককে ওই ডিভাইস ব্যবহার করার জন্য অনুরোধ করেন দীপেন্দর। ভারত অধিনায়ক সেই অনুরোধ রাখলেন। কিউয়ি সফরের প্রথম অনুশীলনেই গিলের চোখের ঠিক উপরে ওই বিশেষ ডিভাইস দেখা গিয়েছে। যতক্ষণ অনুশীলন করেছেন ততক্ষণ গিলের সঙ্গে ওই 'টেম্পল' ছিল।

কী এই টেম্পল? এটা একটা AI নির্ভর ফিটনেস ট্র্যাকিং ডিভাইস। মূলত স্নায়ুর চাপ থেকে শুরু করে শরীরে রক্ত সঞ্চালনা স্বাভাবিকভাবে হচ্ছে কিনা। খেলার কঠিন মুহূর্তে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ছে কিনা সেটাও খতিয়ে দেখবে ওই 'টেম্পল'। যদিও বাজারে অন্য যে সব ফিটনেস ট্র্যাকার পাওয়া যায়, সেগুলির থেকে এই টেম্পল কতটা আলাদা সেটা এখনও স্পষ্ট নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BCCIIndian Cricket teamSubhman Gill
Advertisement
Tags :
BCCIIndian Cricket teamSubhman Gill

নিয়মিত খবরে থাকতে ফলো করুন