দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sourav Ganguly

যুবরাজ বনাম 'মহারাজ'! প্রিন্স উইলিয়ামসের সঙ্গে ম্যাচে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ সৌরভকে

কবে-কোথায় হবে ম্যাচটি?
Arpan Das
01:49 PM Sep 30, 2026 IST
কবে-কোথায় হবে ম্যাচটি?
সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রিন্স উইলিয়াম। ফাইল ছবি

বাকিংহাম প্যালেস থেকে ফোন। আমন্ত্রণ 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধায়্যকে (Sourav Ganguly)। স্বয়ং প্রিন্স উইলিয়ামসের সঙ্গে ক্রিকেট খেলার ডাক। অবসর নিয়েছেন ১৮ বছর আগে। তার এতদিন পরও দেশ-বিদেশ থেকে সম্মান পাচ্ছেন 'দাদা'। কিন্তু প্রশ্ন হল, এই বিরাট আমন্ত্রণ কি রক্ষা করতে পারবেন সৌরভ?

আগামী ১৩ অক্টোবর বাকিংহাম প্যালেসে একটি বিশেষ চ্যারিটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচ থেকে যে টাকা উঠবে, তা জনকল্যাণের জন্য ব্যয় করা হবে। সেখানে আমন্ত্রণ পেয়েছেন সৌরভ। সম্প্রতি ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে সৌরভকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। ওই ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাও। জানা গিয়েছে, বাকিংহাম প্যালেসের বাইরের মাঠে ম্যাচটি হবে। সেই ম্যাচে খেলবেন ইংল্যান্ডের রাজকুমার উইলিয়ামস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু রাজকুমার বনাম 'মহারাজ' ম্যাচ কি আদৌ দেখা যাবে? আমন্ত্রণ সত্ত্বেও সৌরভ আদৌ ওই সময় ইংল্যান্ডে যেতে পারবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, সৌরভ এখন 'বিগ বস'। বাংলার অন্যতম জনপ্রিয় শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। প্রতি সপ্তাহের শেষে 'দাদার দরবার' বসে। আপাতত 'বিগ বসে'র শুটিং নিয়ে প্রবল ব্যস্ত সৌরভ। ফলে তার মধ্যে থেকে সময় বের করে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় আছে।

লন্ডনের সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ গভীর। অন্যদিকে খেলাধুলোয় বেশ উৎসাহী উইলিয়ামস। সময় পেলেই স্ত্রী কেট মিডলটন ও কন্যা শার্লটের সঙ্গে ক্রিকেট খেলেন। আবার পাকিস্তানের শাহিন আফ্রিদি, সানা মীরদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার ম্যাচ দেখতে মাঠেও হাজির হন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Prince WilliamSourav Ganguly
Advertisement
Tags :
Prince WilliamSourav Ganguly

নিয়মিত খবরে থাকতে ফলো করুন