দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sunil Gavaskar

'বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়', টিম ইন্ডিয়ার 'কলকাঠি' নিয়ে বিস্ফোরক গাভাসকর

কোন প্রসঙ্গে বললেন গাভাসকর?
Arpan Das
07:30 PM Sep 28, 2026 IST
কোন প্রসঙ্গে বললেন গাভাসকর?
সুনীল গাভাসকর। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে এখন কঠিন পরীক্ষা। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। তার থেকে একাধিক বড় সিরিজ রয়েছে। কারা সুযোগ পাবেন? কাদের বাদ দেওয়া হবে? সেই নিয়ে চর্চার সঙ্গে বিতর্কও থাকে। আর থাকে দোষারোপের জায়গা। একজনের সমালোচনার জন্য অন্য কাউকে এগিয়ে দেওয়া হয়। যা ঘটে প্রধান নির্বাচকদের ক্ষেত্রে। সেই জন্য বিসিসিআইকে আগেভাগে সতর্ক করে দিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

আসলে প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ শেষ হতে চলেছে। রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে বিতর্ক, কিংবা মহম্মদ শামির 'বঞ্চনা' নিয়ে দেশের ক্রিকেটভক্তরা খুশি নন। শোনা যাচ্ছে এরপর পার্থিব প্যাটেল বা প্রজ্ঞান ওঝা প্রধান নির্বাচক হতে পারেন। তাঁদের জন্য সতর্কবার্তা গাভাসকরের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তিনি বলছেন, "নিউজিল্যান্ড সফরের দল হয়তো নতুন কোনও নির্বাচক বেছে নেবেন। জাতীয় দলের নির্বাচক প্রধান হওয়া অবশ্যই সম্মানের। কিন্তু এর সঙ্গে চাপও থাকে। যদি নয়টি ভালো কাজ করো, লোকে ভুলে যাবে। মনে রাখবে শুধু একটা ভুল। সেটাকেই বড় করে দেখানো হবে।"

কিন্তু একটা ঝুঁকিও থাকছে। গাভাসকর বলেন, "আসলে ভিতর থেকে কলকাঠি নেড়ে অনেক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। হয়তো অন্য নির্বাচকরা জোর করে চাপিয়ে দিলেন। কিন্তু সবার সামনে আসতে হয় শুধু প্রধান নির্বাচককে। তাঁকে সবাই দোষারোপ করে। আমি জানি না, এখন দল নির্বাচনে অধিনায়ক থাকেন কি না। কিন্তু আগে সেটা করা হত। আর পরে কয়েকজন নির্বাচক বেরিয়ে এসে পছন্দের মিডিয়াকে অধিনায়কের উপর দোষ দিতেন। আমার সঙ্গে এটা এতবার ঘটেছে যে বিষয়টায় আর মজা পাই না।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BCCISunil Gavaskar
Advertisement
Tags :
BCCISunil Gavaskar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন