দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Vaibhav Sooryavanshi

১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড

খুব বেশি রান করতে না পারলেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছে ভারতের এই বিস্ময় প্রতিভা।
Prasenjit Dutta
07:50 PM Oct 03, 2026 IST
খুব বেশি রান করতে না পারলেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছে ভারতের এই বিস্ময় প্রতিভা।
বৈভব সূর্যবংশী। ছবি সংগৃহীত।

শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। দলে ছিল বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi)। খুব বেশি রান করতে না পারলেও রেকর্ড বুকে নাম তুলে ফেলেছে ভারতের এই বিস্ময় প্রতিভা। ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে সবচেয়ে কম বয়সে এশিয়াডে সোনাজয়ের কৃতিত্ব এখন তাঁর।  

বৈভবের বয়স ছিল ১৫ বছর ৬ মাস ৭ দিন। এর আগে এই নজির ছিল শুটার সৌরভ চৌধুরীর। ২০১৮ জাকার্তা এশিয়াডে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে সোনা জিতেছিলেন তিনি। তবে এশিয়াডে সবচেয়ে কম বয়সে পদকজয়ীদের তালিকায় বৈভব দ্বিতীয়। ২০২৩ হ্যাংঝাউ গেমসে ১৫ বছর ৩ মাস ১১ দিন বয়সে সোনা জিতেছিল মহিলা স্পিড স্কেটার সঞ্জনা বাথুলা। সেই নজির এখনও অক্ষুণ্ণ। বৈভবের সোনা তাই ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে বয়সের নিরিখে নতুন মাইলফলক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এশিয়াডে ভারতকে খেলতে হয়েছে মাত্র দু’টি ম্যাচ। সেমিফাইনালে শ্রীলঙ্কা এবং ফাইনালে পাকিস্তান। দুই ম্যাচেই জয় ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ বলে ৩৮ রান করেছিল বৈভব। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ৯ বলে ১৫ রান। বড় রান না পেলেও সোনাজয়ী দলের সদস্য হয়ে ইতিহাসে নাম তুলে ফেলেছেন ১৫ বছরের এই ব্যাটার। তবে ফাইনালে বৈভবকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও।

তাকে আউট করার পর পাকিস্তানের সাইম আয়ুব হাতের মুদ্রায় শিশুকে দোলানোর ভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘটনাটি নিয়ে আলোচনা হলেও বিষয়টি বেশি দূর গড়ায়নি। পাকিস্তানের অন্য ক্রিকেটারেরা সংযত ছিলেন। বৈভবও কোনও প্রতিক্রিয়া দেখায়নি। শান্ত ছিলেন ভারতের অন্য ওপেনার অভিষেক শর্মাও। মাঠের সেই বিতর্ক পেরিয়ে শেষ হাসি অবশ্য ভারতেরই। সোনার সঙ্গে বৈভবের ঝুলিতে এল নতুন এক রেকর্ডও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Asian GamesVaibhav Sooryavanshi
Advertisement
Tags :
Asian GamesVaibhav Sooryavanshi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন