ওয়ানডেতে ১৫০০০ রানের পর নজির গড়া সেঞ্চুরি, শচীনের রেকর্ড ভেঙেচুরে ইতিহাস 'কিং' কোহলির
Arpan Das
দরকার ছিল মাত্র ৫৯ রান। যা আসলে বিরাট কোহলির কাছে 'হাতের ময়লা'। মাত্র ৪৭ বলে সেটা করে ওয়ানডেতে ১৫০০০ রানের মাইলফলক ছুঁলেন কোহলি। হাফসেঞ্চুরি করলেন ছক্কা হাঁকিয়ে। শচীন তেণ্ডুলকরের পর ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি পেরলেন। এরপর ফের সেঞ্চুরি। যা কোহলির ৮৬তম সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ৫৫।
কেরলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডের আগে কোহলি ১৪৯৪১ রান দাঁড়িয়ে ছিলেন। এবার ৩১৫ ম্যাচে, ৩০৩ ইনিংসে রেকর্ড বইয়ে নাম তুললেন। যেখানে শচীন ১৫০০০ রান করেছিলেন ৩৭৭ ম্যাচে। এর আগে কোহলি ২০২৩ সালে ২৬৭ ইনিংসে ১৩০০০ ওয়ানডে রান করে দ্রুততম খেলোয়াড় হয়েছিলেন। এবার ফের দ্রুততম হিসেবে শচীনকে টপকে গেলেন। কিন্তু শচীনের থেকে অনেক কম ইনিংস খেলে। অর্থাৎ ওয়ানডেতে দ্রুততম ব্যাটার হিসেবে ১৫০০০ রানের নজির গড়লেন। হাফসেঞ্চুরি করেন ছক্কা মেরে। চার মেরে নজির। তারপরই হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। কোহলিও হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন। তবে ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান নিয়ে সবার উপরে শচীন।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই সঙ্গে ১৫ হাজার রান পেরনো এবং সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে শচীনের সেঞ্চুরি সংখ্যা ছুঁয়ে ফেললেন বিরাট। শচীনের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা ৬০। বিরাটেরও তাই হল। এছাড়া ঘরের মাঠে এই মুহূর্তে বিরাটের সেঞ্চুরির সংখ্যা হল ৪২। শচীনও ঘরের মাঠে করেছেন ৪২ সেঞ্চুরি। সেটাও ছুঁয়ে ফেললেন কিং কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ১৩৯ রানে।
এখানেই শেষ নয়। রবিবার ১১০ রান করে শচীনের আরও এক রেকর্ড ভেঙে দিলেন বিরাট। ঘরের মাঠে ওয়ানডে-তে শচীনের মোট রান ৬ হাজার ৯৭৬। সেটাও ভেঙে দিলেন বিরাট। এবার প্রতীক্ষা কোহলির ১০০ সেঞ্চুরির। বিশ্বকাপ ধরলে সেটা হয়ে যাবেই বলে আশাবাদী ভক্তরা।