দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Virat Kohli

গিলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কোহলি, কোথায় রোহিত?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি। তারই পুরস্কার মিলল হাতেনাতে।
Prasenjit Dutta
07:30 PM Sep 30, 2026 IST
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি। তারই পুরস্কার মিলল হাতেনাতে।
ফাইল ছবি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারই পুরস্কার মিলল হাতেনাতে। আইসিসি-র ওয়ানডে ক্রমতালিকায় এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে চলে এলেন প্রাক্তন অধিনায়ক। কোহলির ঠিক উপরে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। হিটম্যান রোহিত শর্মা কোথায়? 

কোহলির রেটিং পয়েন্ট ৭৯৬। গিলের ৮১৬। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে কোহলির ব্যাট থেকে এসেছিল মাত্র ৮৮ বলে অপরাজিত ১৩৯ রান। ইনিংসে ছিল ৯টি ছক্কা। তাঁর সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। একই সঙ্গে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। সেই দুরন্ত ইনিংসের পরেই র‌্যাঙ্কিংয়ে তাঁর বড়সড় উত্থান। শুধু কোহলিই নন, একই ম্যাচে সেঞ্চুরি করে র‌্যাঙ্কিংয়ে নিজের জায়গা আরও মজবুত করেছেন গিলও। ৮১৬ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন শীর্ষে। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তাঁর রেটিং ৭৯৪। চার নম্বরে রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৭১৯। অর্থাৎ ব্যাটারদের প্রথম চার জনের তালিকায় তিন জনই ভারতীয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২৭ সেপ্টেম্বর দিনটিও ওডিআই ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। একই দিনে এসেছে ছ'টি শতরান। এমন ঘটনা আগে ঘটেনি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কোহলি ও গিলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা, ডেভিড মিলার, জাস্টিন গ্রিভস এবং ইংল্যান্ডের টম ব্যান্টনও শতরান করেছেন। শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের প্রভাবও পড়েছে র‌্যাঙ্কিংয়ে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০০ বলে ১২১ রান করে তিন ধাপ উঠে কেরিয়ারের সেরা সপ্তম স্থানে পৌঁছেছেন। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন কেবল জো রুট। তিনি নবম স্থানে। অধিনায়ক হ্যারি ব্রুক এক ধাপ উঠে ১১ নম্বরে। শেষ ওডিআইয়ে তাঁর ৭৭ রানের ইনিংসের সুবাদে ২২৩ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। বাভুমা ১০ ধাপ উঠে ৩২ নম্বরে পৌঁছেছেন। ডেভিড মিলার রয়েছেন ৪১ নম্বরে। আর টম ব্যান্টনের এক লাফে ৩৩৩ ধাপ উঠে গেলেও তিনি এখনও ৮৩ নম্বরে।

বোলারদের তালিকাতেও বদল এসেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচে ছ'টি উইকেট নেওয়ার সুবাদে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ তিন ধাপ উঠে তৃতীয় স্থানে। ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর কুলদীপ যাদবকে ঘিরেও। প্রত্যাবর্তনের ম্যাচেই ৪০ রানে চার উইকেট নিয়েছিলেন। তার পরেই চার ধাপ উঠে পঞ্চম স্থানে পৌঁছে গিয়েছেন ভারতীয় স্পিনার। অজি তারকা জশ হ্যাজেলউডও ফিরেছেন প্রথম দশে। সিরিজের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর পাঁচ ধাপ উঠে দশম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ICCRohit SharmaTeam IndiaVirat Kohli
Advertisement
Tags :
ICCRohit SharmaTeam IndiaVirat Kohli

নিয়মিত খবরে থাকতে ফলো করুন