দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs West Indies

সেঞ্চুরির হ্যাটট্রিকে চারশো পার, নবিদের নিয়ে 'ছেলেখেলা' ওয়েস্ট ইন্ডিজের, উদ্বেগ ভারতের

বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় বোলাদের কার্যত কচুকাটা করল ক্যারিবীয় ব্রিগেড। তিনজন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার এদিন সেঞ্চুরি হাঁকালেন।
Anwesha Adhikary
06:06 PM Sep 30, 2026 IST
বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় বোলাদের কার্যত কচুকাটা করল ক্যারিবীয় ব্রিগেড। তিনজন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার এদিন সেঞ্চুরি হাঁকালেন।
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে হার। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতীয় বোলাদের কার্যত কচুকাটা করল ক্যারিবীয় ব্রিগেড। তিনজন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার এদিন সেঞ্চুরি হাঁকালেন। এদিন অভিষেক হওয়া আকিব নবির পারফরম্যান্স হতাশাজনক। প্রথমে ব্যাট করে চারশো পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত (India) অধিনায়ক শুভমান গিল। এদিন অভিষেক হয় সাম্প্রতিক অতীতে ঘরোয়া ক্রিকেটে হইচই ফেলে দেওয়া আকিব নবির। কিন্তু ওয়ানডে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতো হল তাঁর। ৮.৫ ওভার বল করে তিনি দিলেন ৮৪ রান। উইকেও মেলেনি। ভারতীয় বোলারদের মধ্যে বাকিদের অবস্থাও একইরকম হতশ্রী। ওভারপিছু সাড়ে ৬-এর উপর রান দিলেন প্রসিদ্ধ কৃষ্ণরা। এদিন ওয়ানডেতে ২০০ উইকেটের মালিক হলেন কুলদীপ যাদব।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু ভারতীয় দলের মাথাব্যথা বাড়ালেন নমন ধীর। বল করতে এসে বিশ্রীভাবে মচকে যায় তাঁর বাঁ পা। গোড়ালিতে প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। উইকেট না পেলেও তিনি তুলনামূলকভাবে কৃপণ বোলিং করছিলেন। ফিল্ডিংয়েও দুর্দান্ত রান বাঁচান। আপাতত তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিছু জানা যায়নি। কিন্তু উদ্বেগ বাড়ছে নমনকে নিয়ে।

ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলিং লাইন আপকে নিয়ে ছেলেখেলা করতে থাকেন শেই হোপরা। ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকান জন ক্যাম্পবেল। অপর ওপেনার ব্যর্থ হলেও রানের গতিতে লাগাম পরানো যায়নি। অধিনায়ক হোপের পাশাপাশি সেঞ্চুরি হাঁকান আমির জাঙ্গু। তবে ডেথ ওভারে এসে অবশেষে ম্যাচে ফেরেন রবীন্দ্র জাদেজারা। ৪০ ওভার থেকে শেষ পর্যন্ত ৫টি উইকেট তোলেন ভারতীয় বোলাররা। তা সত্ত্বেও কয়েকটি বড় শটের সৌজন্য ক্যারিবীয়দের রান চারশো পেরিয়ে যায়। সাত উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৪০৫ রানে। ক্রিকেটপ্রেমীরা অবশ্য আশা করছেন, বড় রানের টার্গেট পেয়ে চেজমাস্টার বিরাট কোহলি 'খুশি' হয়ে সেঞ্চুরি হাঁকাতে পারেন! 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India Cricket TeamWest Indies
Advertisement
Tags :
India Cricket TeamWest Indies

নিয়মিত খবরে থাকতে ফলো করুন