দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Yashasvi Jaiswal

নিউজিল্যান্ডে ফের ব্যর্থ যশস্বী, শেষ ৯ ইনিংসে চারবার শূন্য, টেস্ট সিরিজের আগে চিন্তা বাড়ছে ভারতের

১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু।
Arpan Das
01:47 PM Oct 31, 2026 IST
১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু।
যশস্বী জয়সওয়াল। ফাইল ছবি

১৯ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই সিরিজ জিততেই হবে শুভমান গিলদের। তার আগে ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কিউয়িদের মুখোমুখি টিম ইন্ডিয়া। আর সেখানে চরম ব্যর্থ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ফের শূন্য রানে আউট হলেন তারকা ওপেনার। গত ৯ ইনিংসে চারবার। টেস্ট সিরিজের আগে যা চিন্তা বাড়াচ্ছে ভারতের।

আগের ম্যাচে অল্পের জন্য প্রথম বেসরকারি টেস্ট জিততে পারেনি ভারত 'এ' দল। দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড 'এ'। আর সেখানে শুরুতেই ধাক্কা। চার বলের মাথায় আউট যশস্বী। রানের খাতাও খুলতে পারেননি বাঁহাতি ওপেনার। সব থেকে দুশ্চিন্তার হল, আগের ম্যাচেও রান পাননি। দুই ইনিংসে ১৭ ও ৫ রান করে আউট হন। গত ৯ ইনিংসে এই নিয়ে চতুর্থবার 'ডাক' করলেন। শুরু হয়েছিল আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে। রনজিও বাদ যায়নি। অক্টোবরে ছত্তিসগড়ের বিরুদ্ধে ম্যাচেও রানের দেখা পাননি। এবার একই অবস্থা নিউজিল্যান্ডে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে দারুণ ফর্ম অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের। এই টেস্টে কেএল রাহুল খেলছেন না। ওপেন করে সাই সুদর্শন ৪১ রান করেন। তিনি নম্বরে নেমে ৮০ রান করেন দেবদত্ত। আগের ম্যাচে এক রানের জন্য ডবল সেঞ্চুরি মিস করেন। ধ্রুব জুরেল সেঞ্চুরির দোরগোড়ায়। ৯৯ রানে অপরাজিত আছেন। প্রথম দিনের শেষে ভারত 'এ' দলের রান ৭ উইকেট হারিয়ে ২৯১। জুরেলের সঙ্গে ব্যাট করছেন আকাশ দীপ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Indian Cricekt TeamTeam IndiaYashasvi Jaiswal
Advertisement
Tags :
Indian Cricekt TeamTeam IndiaYashasvi Jaiswal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন