জমা পড়েনি আবেদনই, ফেডারেশনের নির্বাচনে ভোট নেই বাংলার কোনও পুরুষ ফুটবলারের
Subhajit Mandal
কোন প্রথিতযশা ফুটবলাররা, ২০ ডিসেম্বরের ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে যোগ দিতে পারবেন, সেই ৩২ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন, ফেডারেশনের নির্বাচনের দায়িত্বে থাকা রাজীব শর্মা। এই ৩২ জন ফুটবলারের মধ্যে ২০ জন পুরুষ ফুটবলার। এবং ১২ জন মহিলা ফুটবলার। এই ফুটবলাররা ভোট দিয়ে ফেডারেশনের কার্যকরী কমিটির জন্য ২ জন পুরুষ ফুটবলার, এবং ২ জন মহিলা ফুটবলার নির্বাচিত করবেন।
তবে বিস্ময়ের বিষয় হল পুরুষ-মহিলা মিলিয়ে এই ৩২ জন ফুটবলারের তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে, বাংলা থেকে শুধুমাত্র শুক্লা দত্ত রয়েছেন। পুরুষ ফুটবলারদের মধ্যে একজনও বাংলার ফুটবলার নেই। অথচ বাংলা থেকে একাধিক ফুটবলার রয়েছেন, যাঁরা ভারতীয় দলের জর্সি পরে বহু ম্যাচ খেলেছেন। আর ২০ জন পুরুষ ফুটবলারের যে তলিকা প্রকাশ করা হয়েছে, তাতে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, যাঁরা চার-পাঁচ বার জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন:
সেখানে প্রথিতযশা ফুটবলার বলতে রয়েছেন, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, ব্রুনো কুটিনহো, জো পল আনচেরি, শরাফ আলি, ক্লাইম্যাক্স লরেন্স, পাপ্পাচান, চাকো, অজয়ন, রমন বিজয়ন, সাব্বির পাশা। এরকম কয়েকজন ফুটবলার। বাদবাকি ফুটবলাররা সর্বভারতীয় ক্ষেত্রে একদমই পরিচিত নন। ভূপিন্দর ঠাকুর, ভিক্টর মঞ্জিলা, সেতুমাধবনের মতো ফুটবলাররাও এই তালিকায় রয়েছেন। কিন্তু বাংলা থেকে কোনও ফুটবলার নেই। কিন্তু কেন এরকমটা হল?
খোঁজ নিয়ে জানা গেল, প্রথিতযশা ফুটবলার হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রত্যেক রাজ্যের ফুটবলারদের কাছে একটি নির্দিষ্ট ফর্ম পাঠানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে ২০ জন পুরুষ ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাংলা থেকে কোনও ফুটবলারই ফেডারেশনের ফর্ম জমা করেননি। ফলে ফেডারেশনের ভোটদানের জন্য প্রথিতযশা ফুটবলারদের তালিকায় বাংলার কোনও ফুটবলারের।