দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
FIFA U15 World Cup

জুনিয়র বিশ্বকাপে বয়সের কারচুপি! ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় কোচ

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে ফেডারেশন। কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। তাঁর সহকারীর ভূমিকায় দেখা যাবে বিবিয়ানো ফার্নান্ডেজকে।
Prasenjit Dutta
01:58 PM Oct 31, 2026 IST
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে ফেডারেশন। কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। তাঁর সহকারীর ভূমিকায় দেখা যাবে বিবিয়ানো ফার্নান্ডেজকে।
ছবি সংগৃহীত।

এ যেন জোনাথন সুইফটের কালজয়ী কল্পকাহিনি ‘গালিভার্স ট্রাভেলস’-এর বাস্তব সংস্করণ! একদিকে ভুটানের খুদে ফুটবলার। অন্যদিকে তাঁর প্রতিপক্ষকে দেখলে মনে হচ্ছে, বিশালদেহী কোনও দৈত্য। অথচ দু’জনেই খেলছে ফিফার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে (FIFA U15 World Cup) ! এখানেই শেষ নয়। ডমিনিকান রিপাবলিকের এক ফুটবলারের ছবিও ইতিমধ্যে ভাইরাল। ছবিতে তার দু’পাশে দাঁড়ানো একই বয়স বিভাগের দুই ফুটবলারকে দেখে মনে হচ্ছে নিতান্তই শিশু। এবার বয়স চুরির অভিযোগ ফের সামনে এসেছে জুনিয়রদের বিশ্বকাপে। বয়স ভাঁড়ানোর বিতর্ক উঠতেই সরব হয়েছেন ভারতীয় কোচ বিবিয়ানো ফার্নান্ডেজও। তাঁর মতো অনেকেরই প্রশ্ন, বয়সভিত্তিক প্রতিযোগিতায় এমন অসঙ্গতি এড়ানো যাচ্ছে না কেন? 

অভিযোগের তির মূলত আফ্রিকার কয়েকটি দেশের দিকে। তবে শুধু আফ্রিকান ফুটবলারদের বয়স নিয়েই প্রশ্ন উঠছে না। অন্যান্য দেশের কয়েকজন ফুটবলারের বয়স নিয়েও সংশয় তৈরি হয়েছে। কিশোর ফুটবলারদের বয়সের সঙ্গে তাঁদের শারীরিক গঠনের বিস্তর ফারাক দেখে ক্ষোভ ছড়িয়েছে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে। প্রশ্ন উঠছে, বয়স যাচাইয়ের জন্য আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি থাকা সত্ত্বেও কীভাবে বেশি বয়সের ফুটবলাররা অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন? এত বড় মাপের বিশ্ব আসরে কি বয়স যাচাইয়ের কোনও ব্যবস্থাই ছিল না?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সাধারণত বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় ফুটবলারদের বয়স যাচাই করতে এমআরআই স্ক্যানের সাহায্য নেওয়া হয়। তবে ১৭ বছরের কম বয়সিদের ক্ষেত্রে হাড়ের বৃদ্ধি পুরোপুরি সম্পূর্ণ না হওয়ায় এই পদ্ধতিতে বয়স নির্ধারণ বেশ জটিল। তার উপর ১৮৯টি দেশের অংশগ্রহণে এত বড় প্রতিযোগিতায় প্রত্যেক ফুটবলারের বয়স যাচাইয়ের পর্যাপ্ত ব্যবস্থা ফিফার ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও বয়সের নিয়ম ভাঙা হয়েছে, এমন কোনও সরকারি বিবৃতিও দেয়নি ফিফা।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় দল। ছবি এআইএফএফ।

তবে এই বিতর্কে মুখ খুলেছেন ভারতের দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ। তিনি বলেন, "যা হয়েছে, তা সবার সামনেই হয়েছে। গোটা বিষয়টাই হাস্যকর। কোনও বয়স যাচাইয়ের পরীক্ষা হয়নি। সাধারণত হয়ও না। ফিফা শুধু পাসপোর্টকেই গুরুত্ব দেয়। তাছাড়া এখন এই নিয়ে কিছু বললে লোকে ভাববে, আমরা অজুহাত খুঁজছি।" যুব ফুটবলে খেলোয়াড়দের বয়সের স্বচ্ছতা থাকা খুবই জরুরি। এই ধরনের প্রতিযোগিতায় কিশোর ফুটবলাররা নিজেদের প্রতিভা মেলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। কিন্তু কারও বয়স বেশি হলে প্রকৃত অনূর্ধ্ব-১৫ ফুটবলাররা সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। পাশাপাশি প্রতিযোগিতার লড়াইয়েও অসমতা তৈরি হয়। ফুটবলপ্রেমীদের দাবি, বয়স যাচাইয়ের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিক ফিফা। উল্লেখ্য, টিয়ার 'এ' ফাইনালে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 

৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে অংশ নিচ্ছে ভারতের অনূর্ধ্ব-২৩ দল। ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। তাঁর সহকারীর ভূমিকায় দেখা যাবে বিবিয়ানো ফার্নান্ডেজকে। ব্লু টাইগার্সের প্রথম ম্যাচ ৫ নভেম্বর। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা হয়েছে। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হয়েছে। আজারবাইজানের বাকুতে শেষ ম্যাচ ছিল কিউবার বিরুদ্ধে। সেই ম্যাচে ৬-৪ গোলে জেতে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। সব মিলিয়ে ভারত শেষ করেছে ৮৭তম স্থানে। শুরুতে যতটা সম্ভাবনা জাগিয়েছিল, সেটা ধীরে ধীরে ফিকে হতে থাকে। তবে শেষ ম্যাচ জিতে ১০০-র মধ্যে অভিযান শেষ করল সৌম্যজিৎ সরকাররা।

ভারতীয় স্কোয়াড
গোলরক্ষক: আর্শ আনোয়ার শেখ, প্রিয়ংশ দুবে, মোহনরাজ কে।
ডিফেন্ডার: আবদুল রাবীহ, বিজয় ভার্গিস, চিংলেশানা সিং, হমিংথানমাবিয়া রালতে, খায়মিনথাং লুংদিম, নাথান রদ্রিগেজ, মহম্মদ উভাইস, রনি খরবুদোন, সন্দীপ মাণ্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, এডিসন সিং, ব্রাইসন ফার্নান্দেজ, ফারুক চৌধুরী, এবিনদাস ইয়াসুদাসান, মেকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফাল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরওয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মহম্মদ সুহেল, পিভি বিষ্ণু, সুহেল আহমেদ ভাট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
FIFAIndia Football
Advertisement
Tags :
FIFAIndia Football

নিয়মিত খবরে থাকতে ফলো করুন