দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Carlo Ancelotti

'ভারতে তো ফুটবলের সংস্কৃতিই নেই', ব্রাজিল ম্যাচের আগে তুলোধোনা আন্সেলোত্তির

মাত্র কয়েকদিন পরেই ভারতে খেলতে আসবে ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে গোটা দেশে সাজ সাজ রব।
Anwesha Adhikary
02:12 PM Sep 24, 2026 IST
মাত্র কয়েকদিন পরেই ভারতে খেলতে আসবে ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে গোটা দেশে সাজ সাজ রব।

মাত্র কয়েকদিন পরেই ভারতে খেলতে আসবে ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে গোটা দেশে সাজ সাজ রব। কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি (Carlo Ancelotti) বলে দিলেন, ভারতে ফুটবলের সংস্কৃতিই নেই! যে দেশে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো শতাব্দীপ্রাচীন ক্লাব রয়েছে, যে দেশ একটা সময়ে এশীয় পর্যায়ে পরপর সোনা জিতেছে- সেই দেশের ফুটবল নিয়ে এমন অপমানজনক মন্তব্য ব্রাজিল কোচের মুখে? খেলতে আসার আগে ভারতীয় ফুটবলকে রীতিমতো তুলোধোনা করেছেন ব্রাজিল কোচ।

আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। সেই ম্যাচ উপলক্ষে দীর্ঘদিন যুবভারতী বন্ধ করে চলছে মানোয়ন্ননের কাজ। একের পর এক ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। এমনকী দেশের একনম্বর লিগ আইএসএলও পিছিয় দেওয়া হয়েছে স্রেফ ব্রাজিল ম্যাচের জন্য। কিন্তু এতকিছুর পরেও ব্রাজিল কোচ বলছেন, ভারতে ফুটবলকে ঘিরে সেরকম সংস্কৃতিই নেই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বর্তমানে ভিনিসিয়াস জুনিয়ররা রয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে আন্সেলোত্তি বলেন, "অন্য দেশ এবং সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার। ভারতে খেলাটা বেশ উত্তেজক হতে চলেছে। তবে একথা তো সত্যি যে ভালো মানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নেই ভারতের। আমার মনে হয় এটা সংস্কৃতিরই সমস্যা। ভারতে আসলে ফুটবলের সংস্কৃতিটাই নেই। ওরা অন্য় খেলাধুলায় অনেক বেশি ভালো।" ব্রাজিল কোচের মতে, ভারতে একের পর এক প্রজন্ম ধরে ফুটবলার তৈরি করা বা খুঁজে আনার মতো ব্যবস্থা নেই। সেটাই গড়ে তুলতে হবে বলে মনে করছেন আন্সেলোত্তি। 

উল্লেখ্য, ৩ অক্টোবর ম্যাচের জন্য যে টিম ঘোষণা করেছে ব্রাজিল, তা রীতিমতো রত্নখচিত। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রাখা হয়েছে রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক, জোয়াও পেদ্রোর মতো মহাতারকাকে। মিডফিল্ডারদের মধ্যে খেলতে দেখা যাবে ব্রুমো গিমারেস, আন্দ্রে স্যান্টোস, ডগলাসদের। ডিফেন্সে আবার থাকবেন প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মারকুইনহোস, আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাসরা। তবে এমন তারকাখচিত টিম নিয়েও ভারতকে রীতিমতো খাটো করেই দেখছেন ব্রাজিল কোচ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Brazil
Advertisement
Tags :
Brazil

নিয়মিত খবরে থাকতে ফলো করুন