দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diego Maradona

প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার 'হ্যান্ড অফ গডে'র সেই বল?

১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে গোল করেছিলেন।
Arpan Das
02:18 PM Aug 25, 2026 IST
১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে গোল করেছিলেন।
মারাদোনার 'হ্যান্ড অফ গডে'র সেই গোল। ফাইল ছবি

চার দশক আগের একটি ম্যাচ। মহা বিতর্কিত। সেই ম্যাচে 'শতাব্দীর সর্বশ্রেষ্ঠ' গোলটি করেছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona)। আবার সেই ম্যাচেই 'হ্যান্ড অফ গডে'র বিতর্কিত গোল। ১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার হাত দিয়ে করা সেই গোলের বলটি এবার নিলামে উঠল। ৩০ কোটি টাকার বেশি দাম উঠল ঠিকই, তবে বিশেষজ্ঞরা খুব একটা খুশি নন।

টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস সম্প্রতি বলটি বিক্রি করেছে। তারা আশা করেছিল, বলটির দাম উঠবে অন্তত ১ কোটি ডলার। কারণ, ইতিহাস ও বিতর্ক একসঙ্গে জড়িয়ে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দামের পারদ চড়েনি। অর্ধেকেরও কম দামে বিক্রি হয়েছে বলটি। দাম উঠেছে ৩৩ লক্ষ ৫৫ হাজার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ কোটি ৬১ লক্ষ টাকা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

১৯৮৬ বিশ্বকাপে ব্যবহার হওয়া বলটি অ্যাডিডাস আজতেকা মডেলের। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি ছিল। এর আগে ২০২২ সালে তিনি এটি প্রথম নিলামে তোলেন। সেবার বিক্রি হয়েছিল ২৩ লক্ষ ৭০ হাজার ডলারে। পরের বছর ফের বলটি নিলামে তোলা হয়। তবে দাম কম ওঠায় আর বিক্রি করা হয়নি। এবার বিশ্বকাপের পর নতুন করে নিলামে তোলা হয়েছিল বলটি। তবে ২০২২-এ মারাদোনার ওই ম্যাচের জার্সি প্রায় ৯০ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

উল্লেখ্য, ১৯৮৬ বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ৫১ মিনিটে গোলকিপার পিটার শিলটনকে বোকা বানিয়ে বাঁ হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন মারাদোনা। রেফারি আলি বিন নাসের ঘটনাটি ঠিকমতো দেখতে না পাওয়ায় গোল দিয়ে দেন। পরে মারাদোনা মজা করে বলেছিলেন, গোলটি ‘তাঁর মাথা আর ঈশ্বরের হাতের’ মিশ্রণে হয়েছিল। তার চার মিনিট পর নিজের অর্ধ থেকে ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে গোল করেছিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ArgentinaDiego Maradona
Advertisement
Tags :
ArgentinaDiego Maradona

নিয়মিত খবরে থাকতে ফলো করুন