দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
East Bengal Women

এএফসির মঞ্চে নকআউটের লক্ষ্যে আজ জয় চাইছে মশাল গার্লস, আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ

এই পর্বে ইস্টবেঙ্গলের মেয়েরা তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপ বি-র তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিশোর ভারতী স্টেডিয়ামে।
Prasenjit Dutta
02:15 PM Nov 01, 2026 IST
এই পর্বে ইস্টবেঙ্গলের মেয়েরা তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপ বি-র তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিশোর ভারতী স্টেডিয়ামে।
অনুশীলনে ইস্টবেঙ্গলের মেয়েরা। বাঁদিকে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। ছবি ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল (East Bengal Women) মুখোমুখি হতে চলেছে ভিয়েতনামের হো-চি-মিন উইমেন্স দলের। এই প্রথমবারের জন্য দেশের মাটিতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন হতে চলেছে। দেশের মহিলা ফুটবলের ইতিহাসে এটি একটি মাইলফলক হতে চলেছে।

গত কয়েক বছর ধরে মহিলা ফুটবলে একের পর এক ইতিহাস তৈরি করে চলেছে ইস্টবেঙ্গল। গত মরশুম থেকে এখনও পর্যন্ত তারা আটটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রয়েছে। এর মধ্যে রয়েছে গতবারের কাঠমাণ্ডুতে মহিলাদের সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপও। গত মরশুমে তিন ম্যাচ বাকি থাকতে ভারতসেরা হয়ে সরাসরি এশিয়ার মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিলেন লাল-হলুদ মেয়েরা। অ্যান্থনি অ্যান্ড্রুজের দল তার আগের বারও মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এই পর্বে ইস্টবেঙ্গলের মেয়েরা তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপ বি-র তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। হো-চি-মিন সিটির পর ৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার হুয়াচিওন কেএসপিও ডব্লুএফসি। এরপর ৬ নভেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ৪.২৫ এসসির বিপক্ষে। প্রতিটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়। ইস্টবেঙ্গলের সামনে প্রথমবার নক আউটে যাওয়ার হাতছানি রয়েছে।

নতুন চ্যালেঞ্জে নামার আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের ফুটবলার সাথী দেবনাথ বলেন, "কিশোর ভারতী আমাদের জন্য খুবই স্পেশাল। এখানেই নিজের ট্রফি জেতা শুরু। চেষ্টা করব নিজের সবটুকু উজাড় করে ইস্টবেঙ্গলকে জাতানোর। আগস্টে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিল মশাল গার্লস। প্রায় দু'মাস পর মাঠে নামবেন তাঁরা। এই নিয়ে চিন্তায় নেই সাথী। তাঁর কথায়, "প্রাক-মরশুমে নির্দিষ্ট রুটিন মেনে আমরা প্রত্যেকেই ফিট রয়েছি।"

অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বলছেন, "এটা আন্তর্জাতিক মঞ্চ। এখানে দ্রুতগতিতে খেলা হবে। সেইমতোই আমরা নিজেদের শক্তি বাড়িয়েছি। বেশ কিছু বিদেশিকেও নেওয়া হয়েছে। সবাই প্ররিশ্রম করেছে। আশা করি মাঠে তার প্রতিফলন দেখা যাবে।" তাছাড়াও ইন্ডিয়ান উইমেন্স লিগ শুরু না হওয়ায় কিছুটা সমস্যা হলেও নিজেদের প্রস্তুতিতে ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। সমর্থকদেরও মাঠে আসার অনুরোধ করেছেন তিনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AFCEast Bengal
Advertisement
Tags :
AFCEast Bengal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন