দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
East Bengal

চোটে জর্জরিত দল, ভাঙাচোরা ব্রিগেড নিয়েই এশীয় মঞ্চে নামছে ইস্টবেঙ্গল

দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। তার থেকেও বড় চিন্তা বিদেশি স্ট্রাইকার ছাড়াই হাবাসকে নামতে হচ্ছে এই ম্যাচে।
Anwesha Adhikary
03:59 PM Sep 16, 2026 IST
দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। তার থেকেও বড় চিন্তা বিদেশি স্ট্রাইকার ছাড়াই হাবাসকে নামতে হচ্ছে এই ম্যাচে।
ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের চিন্তা একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট।

গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত ছুটছে ইস্টবেঙ্গল (East Bengal)। এসিএল-টু প্রিলিমিনারি রাউন্ডে আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠে এসেছে। এই পর্বের প্রথম ম্যাচে বুধবার অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডানের আল হুসেন। ম্যাচে প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের চিন্তা একঝাঁক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। তার থেকেও বড় চিন্তা বিদেশি স্ট্রাইকার ছাড়াই হাবাসকে নামতে হচ্ছে এই ম্যাচে।

দলের সঙ্গে যাওয়া মাঝমাঠের নেতৃত্ব দেওয়া মহম্মদ রশিদ পুরোপুরি সুস্থ নন। কলকাতা ছেড়ে আম্মান উড়ে যাওয়ার আগে তিন দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। আপাতত কোমরের চোট সারিয়ে তাঁকে বুধবার নামাতে চাইছেন হাবাস। দলের সঙ্গে জর্ডনে এসে অনুশীলনও করেছেন রশিদ। পুরো ম্যাচ না হলেও যতটা সম্ভব বেশি সময় তাঁকে খেলানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল। কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনেও এসেছিলেন রশিদ। তিনি বলে গেলেন, ম্যাচটা মোটেই সহজ হবে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তাঁর বক্তব্য, "আল হুসেন দীর্ঘদিন ধরে এই পর্বে খেলছে। তবে আমাদেরও ভালো পারফরম্যান্স করার ক্ষমতা আছে। ফুটবলটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের খেলা। যোগ্য দল হিসাবেই আমরা এই পর্বে উঠে এসেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে। দেখিয়ে দিতে হবে ইস্টবেঙ্গল সর্বোচ্চ পর্যায়েও ভালো পারফর্ম করতে পারে।" জর্ডনে পা রাখার পরই ইস্টবেঙ্গল দলের সঙ্গে দেখা করতে এসেছিলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার হিজাজি মাহের। তিনি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছেন প্রভসুখন গিলদের সঙ্গে। স্থানীয় দলটির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গিয়েছেন হিজাজি। যা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হাবাসদের জন্য।

এসিএল টু-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচের তিনদিন আগে জর্ডনের দলটির হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন আহমেদ হায়েল। যা ইস্টবেঙ্গল দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ হাবাস বলেন, “এসিএল টু এর গ্রুপ পর্বে অংশ নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার এটি একটি দারুণ সুযোগ। ফুটবলারদের মধ্যে লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতে চাই। গত দুই মাস ধরে যে জয়ের ধারা গড়ে তুলেছি তা বজায় রাখতে চাই। আল হুসেইনের বিরুদ্ধে একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে বদ্ধপরিকর আমরা।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
East Bengal
Advertisement
Tags :
East Bengal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন