দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Brazil

ব্রাজিল ম্যাচের সঙ্গে যুক্ত হলেন ব্যারেটো-বিজয়ন, বিশেষ দায়িত্ব পেয়ে কী বলছেন দুই কিংবদন্তি?

Vijayan-Barreto: ঐতিহাসিক সন্ধিক্ষণে বিজয়ন, ব্যারেটোকে নিয়ে এই সিদ্ধান্ত অন্য মাত্রা যোগ করেছে।
Prasenjit Dutta
01:56 PM Oct 01, 2026 IST
Vijayan-Barreto: ঐতিহাসিক সন্ধিক্ষণে বিজয়ন, ব্যারেটোকে নিয়ে এই সিদ্ধান্ত অন্য মাত্রা যোগ করেছে।
আইএম বিজয়ন (বাঁদিকে)। হোসে র‍্যামিরেজ ব্যারেটো। ফাইল ছবি।

কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। এই আবহের মধ্যেই যোগ হল আরও এক আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবলের দুই 'প্রিয় মুখ' আইএম বিজয়ন (I.M. Vijayan) ও হোসে র‍্যামিরেজ বারেটোকে (Jose Ramirez Barreto) ম্যাচের গুডউইল অ্যাম্বাসাডর করা হয়েছে। 

ব্যাপারটা কী? দুই কিংবদন্তি ফুটবলার ঐতিহাসিক দুই ম্যাচে শুভেচ্ছাদূত হিসাবে অফিসিয়াল ম্যাচ বল নিয়ে মাঠে ঢুকবেন। ব্যারেটো-বিজয়নের উপস্থিতিতে মিলেমিশে যাবে ফুটবলের বিভিন্ন প্রজন্ম। তুলে ধরা হবে ফুটবলে একতা, সম্মান এবং স্পোর্টসম্যানশিপের বার্তা। বুধবার কলকাতায় চলে এসেছে উরুগুয়ে। বৃহস্পতিবার রাতে পা রাখবে ব্রাজিল। এমন ঐতিহাসিক সন্ধিক্ষণে বিজয়ন, ব্যারেটোকে নিয়ে এই সিদ্ধান্ত অন্য মাত্রা যোগ করেছে। এমন সম্মান পেয়ে খুশি দুই প্রাক্তন তারকাই। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দুই কিংবদন্তি ফুটবলার ঐতিহাসিক দুই ম্যাচে শুভেচ্ছাদূত হিসাবে অফিসিয়াল ম্যাচ বল নিয়ে মাঠে ঢুকবেন। ব্যারেটো-বিজয়নের উপস্থিতিতে মিলেমিশে যাবে ফুটবলের বিভিন্ন প্রজন্ম।

কয়েকদিন আগে মোহনবাগান-নর্থইস্ট ম্যাচ দেখতে সবুজ-মেরুন তাঁবুতে গিয়েছিলেন ব্যারেটো। সেখানে ঐতিহাসিক ম্যাচ নিয়ে আলোচনা করেন। তাঁর চোখে ভারত-ব্রাজিল (India vs Brazil) ম্যাচ বিশেষ উপলক্ষ। তবে আবেগের পাশাপাশি বাস্তবটাও মাথায় রাখছেন 'সবুজ তোতা'। দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশাল পার্থক্য থাকলেও তাঁর মতে, ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। ব্যারেটো বলেন, "খেলা তো খেলাই। দু'দলের র‍্যাঙ্কিংয়ে পার্থক্য রয়েছে। বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে খেলতে নামছে, সেটা ভারত জানে। তবে ব্রাজিল এখন ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কিছু ফুটবলারকে কোচ দেখে নিচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষা করছেন। সুযোগও দিচ্ছেন। হয়তো এই ম্যাচেও সেটাই চাইবেন। ফলাফলের চেয়েও কৌশল কিংবা মূল্যায়নের ব্যাপারটা গুরুত্ব পাবে।"

দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশাল পার্থক্য থাকলেও ব্যারেটোর মতে, ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিলের পারফরম্যান্সও নজরে রেখেছেন ব্যারেটো। তাঁর ধারণা, ভারত ম্যাচেও ব্রাজিল শক্তিশালী দলই নামাবে। আর এই বিশেষ সম্মান পেয়ে 'সংবাদ প্রতিদিন'কে তিনি বলেন, "আমি কলকাতায় এতদিন খেলেছি। তার পর যে সম্মানটা পাচ্ছি, তা সত্যই বড় ব্যাপার।" অন্যদিকে বিজয়ন বলেন, "আমার কাছে এটা দারুণ একটা সুযোগ। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছব। এই সুযোগ পেয়ে আমি খুব খুশি।"

এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজকে সামনে রেখে আয়োজকদের তরফে 'ভিশন ২০৪৭'-এর ভাবনাও তুলে ধরা হয়েছে। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিল ম্যাচ। ২৮ সেপ্টেম্বর কলকাতায় পা রেখেছে ভারতীয় দল। সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামাকে আটকে দিয়েছেন খালিদ জামিলের ছেলেরা। এবার সামনে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় ফুটবলের সবচেয়ে ‘বড় ম্যাচে’র আগে কল্লোলিনীতে উৎসবের আবহ। এই আবহে বিশেষ দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্যারেটো-বিজয়নরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AIFFBrazil Football TeamIM VijayanIndian Football TeamJose Barreto
Advertisement
Tags :
AIFFBrazil Football TeamIM VijayanIndian Football TeamJose Barreto

নিয়মিত খবরে থাকতে ফলো করুন