দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Uruguay

কলকাতায় পৌঁছেই মাঠে নেমে পড়ল ফোরলানের উরুগুয়ে, আজ আসছে ব্রাজিল

পেশাদারিত্ব কাকে বলে দেখিয়ে দিলেন দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের ফুটবলাররা। কলকাতায় এসে হোটেলে পৌঁছেই আধঘণ্টার মধ্যে প্র্যাকটিসে নেমে পড়লেন তাঁরা।
Prasenjit Dutta
12:04 PM Oct 01, 2026 IST
পেশাদারিত্ব কাকে বলে দেখিয়ে দিলেন দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের ফুটবলাররা। কলকাতায় এসে হোটেলে পৌঁছেই আধঘণ্টার মধ্যে প্র্যাকটিসে নেমে পড়লেন তাঁরা।
উরুগুয়ে কোচ দিয়েগো ফোরলান। ছবি সংগৃহীত।

পেশাদারিত্ব কাকে বলে দেখিয়ে দিলেন দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ের (Uruguay) ফুটবলাররা। কলকাতায় এসে হোটেলে পৌঁছেই আধঘণ্টার মধ্যে প্র্যাকটিসে নেমে পড়লেন তাঁরা। হোটেলে লাগেজ রেখেই পাঁচজন ফুটবলার চলে গেলেন যুবভারতী স্টেডিয়ামের কমপ্লেক্সের ভিতরে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করতে। বাকি ফুটবলারদের মধ্যে রিকভারি সেশনের জন্য কেউ ছুটলেন হায়াত রিজেন্সির জিমে। কেউ ছুটলেন হোটেলের সুইমিং পুলে।

কালো রঙের প্রাইভেট বিমানে দক্ষিণ কোরিয়ার সিওল থেকে বিকেল ৪টে ২০-তে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন দিয়েগো ফোরলানের দল। বিমানবন্দরের ভিতর থেকে ভিআইপি গেট দিয়ে উরুগুয়ে দলকে টিম বাসে তুলে দেওয়া হয়। বিমানবন্দরের বাইরে কোনওভাবেই যাতে উরুগুয়ের ফুটবলারদের ভিড়ের মধ‌্যে না পড়তে হয়, তাই এসকর্ট করে বিমানবন্দর থেকে সোজা যুবভারতীর পাশেই পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সিতে নিয়ে যাওয়া হয়। এসকর্ট দিয়ে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো যাত্রাপথটা যেতে সময় লাগে মিনিট পঁচিশের মতো।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

টিম হোটেলে সংগঠকরা তখন ভাবছেন, ফুটবলাররা বোধহয় যে যাঁর রুমে ‘চেক ইন’ করে বিশ্রামে চলে যাবেন। কিন্তু কী আশ্চর্য! ঘণ্টাখানেকের মধ্যেই উরুগুয়ের ফুটবলাররা লবিতে হাজির! কোচের সঙ্গে হালকা মিটিংয়ের পরই দেখা গেল, কিছু ফুটবলার চলে গেলেন সুইমিং পুলে। কিছু ফুটবলার গেলেন জিমে, রিকভারি সেশনের জন্য। উরুগুয়ের যে ফুটবলাররা আগের দিন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছেন, তাঁদেরকে এদিন রিকভারি সেশনের জন্য পাঠিয়ে দেন ফোরলান। আর যাঁরা খেলেননি, সেই ফুটবলারদের মধ্যে পাঁচজন ফুটবলারকে পাঠিয়ে দেওয়া হয় প্র্যাকটিসের জন্য যুবভারতীর স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে। বল ছাড়াই উরুগুয়ের পাঁচ ফুটবলার প্র্যাকটিস গ্রাউন্ডে ঘণ্টাখানেক শরীরচর্চা করেন।

অনুশীলনে ভারতীয় দল। ছবি ইনস্টাগ্রাম।

ঠিক হয়েছে, বৃহস্পতিবার বিকেলে উরুগুয়ের পুরো দল যুবভারতীতে প্র্যাকটিস করবে। তবে বিকেলে যখন উরুগুয়ের ফুটবলাররা প্র্যাকটিস সেরে উঠবে, তার কিছুক্ষণ পরেই ভিনিসিয়াস জুনিয়ররা পা দেবেন কলকাতায়। ব্রিসবেন থেকে প্রাইভেট বিমানে চেপে শহরে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। তবে খালিদ জামিলের ভারতও(India) দুই বিশ্বজয়ী প্রতিপক্ষের মহড়া নিতে তৈরি।

এরই মাঝে ব্রাজিল ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বুধবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে-সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে মুখ্যমন্ত্রী সবার থেকে ম্যাচের প্রস্তুতি নিয়ে সব কিছু জানতে চান। একইসঙ্গে জানিয়ে দেন, ব্রাজিল ম্যাচকে ঘিরে সবকিছু দারুণভাবে আয়োজন করতে হবে। এছাড়া তিনি আরও বলেছেন, ব্রাজিল ম‌্যাচ দেখতে আসা দর্শকদের নিরাপত্তা ও তাঁদের যাবতীয় সুযোগ-সুবিধার বিষয়গুলিও গুরুত্ব সহকারে দেখা হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India Football TeamUruguay
Advertisement
Tags :
India Football TeamUruguay

নিয়মিত খবরে থাকতে ফলো করুন