'পানামা ম্যাচের ফল দিয়ে বিচার করলে হবে না', ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে সতর্ক আনোয়ার আলি
Prasenjit Dutta
যুবভারতীতে ৩ অক্টোবর ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি। ভিনিসিয়াস-রাফিনহাদের আটকানোর কঠিন পরীক্ষায় ভারতের (India) সবচেয়ে বড় ভরসা আনোয়ার আলি। ২৬ বছরের এই স্টপারই নেতৃত্ব দেবেন রক্ষণে। এ কথা বলা হচ্ছে কারণ, বিজয় ভার্গিস, অভিষেক টেকচাম ও আকাশ মিশ্রের তুলনায় আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় এগিয়ে আনোয়ার। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও ভারতের রক্ষণে দায়িত্ব সামলেছেন তিনি। এ হেন আনোয়ার 'সেলেকাও'দের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের উপর আস্থা রাখছেন।
তবে পানামার সঙ্গে ব্রাজিলের তুলনা করতে নারাজ ভারতের এই ডিফেন্ডার। তাঁর কথায়, "পানামা ম্যাচের ফল দিয়ে ব্রাজিল ম্যাচকে বিচার করা ঠিক হবে না।"
বিশ্বকাপ খেলা পানামার সঙ্গে ঐতিহাসিক ড্র করেছে ভারত। শুক্রবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আনোয়ার (Anwar Ali)। ফলে তাঁকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা। পানামার একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন ব্রাজিলের বিরুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। পানামার বিরুদ্ধে ড্র নিয়ে আনোয়ার বললেন, "পানামার সঙ্গে ড্র আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। তবে এর কৃতিত্ব শুধু ডিফেন্ডারদের নয়। দলের প্রত্যেকেই রক্ষণ শক্ত রাখতে লড়াই করেছে এবং একে অন্যকে সাহায্য করেছে।"
আরও পড়ুন:
তবে পানামার সঙ্গে ব্রাজিলের তুলনা করতে নারাজ ভারতের এই ডিফেন্ডার। তাঁর কথায়, "পানামা ম্যাচের ফল দিয়ে ব্রাজিল ম্যাচকে বিচার করা ঠিক হবে না। ওদের আক্রমণে অনেক রকম বৈচিত্র্য রয়েছে। সেটা সামলাতে আমরা খুব ভালো ভাবে প্রস্তুতি নিচ্ছি। সবাই মিলে লড়াই করে আরও একবার নিজেদের সেরাটা দিতে চাই। ব্রাজিল এমন একটি দল, যাদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাস ধরে রাখতে হবে। প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে।" পানামা ম্যাচে কোথায় খামতি ছিল, তা নিয়েও কোচের সঙ্গে আলোচনা করতে চান আনোয়ার। তাঁর কথায়, "আমাদের কোথায় ঘাটতি ছিল, কোচ নিশ্চয়ই আমাদের সঙ্গে বসে সেটা বিশ্লেষণ করবেন। সেটা করলে আমাদের খেলার আরও উন্নতি হবে।"
ভারতের বর্তমান স্কোয়াড নিয়ে অবশ্য কোনও তুলনায় যেতে চান না 'পাঞ্জাব কা পুত্তর'। তাঁর মন্তব্য, "একজন ফুটবলার হিসাবে স্কোয়াড কতটা ভালো, সেটা বিচার করা আমার কাজ নয়।"
ভারতের বর্তমান স্কোয়াড নিয়ে অবশ্য কোনও তুলনায় যেতে চান না 'পাঞ্জাব কা পুত্তর'। তাঁর মন্তব্য, "একজন ফুটবলার হিসাবে স্কোয়াড কতটা ভালো, সেটা বিচার করা আমার কাজ নয়। কোচ দল বেছে নিয়েছেন এবং আমাদের খেলার সুযোগ দিয়েছেন। দলে কে রয়েছে বা কে নেই, সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই। প্রত্যেকের উপরই আমাদের আস্থা রয়েছে। আমরা সবাই একে অন্যকে সাহায্য করার জন্য প্রস্তুত। তবে সতীর্থদের উপর আস্থা থেকে মানসিক শান্তি আসে। এই ধরনের ম্যাচে চাপ নেওয়া যাবে না। কারণ চাপ নিলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। আমি কেবল নিজের দায়িত্ব পালন করে গিয়েছি।"
উচ্চমানের দলের বিরুদ্ধে এই ধরনের প্রস্তুতি ম্যাচ ভারতীয় ফুটবলের উন্নতিতে কতটা সাহায্য করবে? আনোয়ারের ব্যাখ্যা, "এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এই পর্যায়ের দলের বিরুদ্ধে খেললে আমরা অনেক কিছু শিখতে পারব। এই অভিজ্ঞতা আমাদের আরও উন্নত হতে সাহায্য করবে। তাই এই ধরনের ম্যাচ যত বেশি খেলব, ততই আমাদের উন্নতি হবে। আরও পরিশ্রম করতে হবে। আরও ধারাবাহিক হতে হবে।" পাশাপাশি কলকাতায় খেলতে মুখিয়ে আনোয়ার। তিনি বলেন, "এমন একটা ম্যাচ কলকাতায় খেলা সত্যিই বিশেষ অনুভূতির। এখানকার দর্শকরা আমাদের শক্তি। তাঁরা যেভাবে উৎসাহ দেন, তা অসাধারণ।"