দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mohun Bagan vs Punjab FC

পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান কোচের মুখে ডার্বিজয়ের কথা, কঠিন ম্যাচে খেলবেন জেমি?

নিজের পুরনো দলের বিরুদ্ধে কীরকম একাদশ সাজাতে পারেন প্যানোস?
Arpan Das
12:10 PM Oct 31, 2026 IST
নিজের পুরনো দলের বিরুদ্ধে কীরকম একাদশ সাজাতে পারেন প্যানোস?
প্র্যাকটিসে আরউইন। ছবি: অমিত মৌলিক

আশা করা গিয়েছিল এই ম্যাচে ফিরবেন জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ান তারকা ফিরলে গোল করার লোকের যে অভাব দেখা দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan) আক্রমণভাগে, সেই সমস্যাও মিটে যাবে। কিন্তু শনিবারের ঘরের মাঠে পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে আপাতত প্রথম একাদশে ফেরা হচ্ছে না জেমি ম্যাকলারেনের।

বিশেষ করে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে যে চিত্র দেখা গেল অনুশীলনে তারপর এটাই বলতে হচ্ছে। দেখা যায়, শুরুতে ম্যাকলারেন দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও যখন মনবীর সিংরা বল নিয়ে অনুশীলন শুরু করলেন তখন ম্যাকলারেন সরে গিয়ে দলের ফিজিওর সঙ্গে আলাদা করে অনুশীলন করতে শুরু করলেন। ম্যাকলারেন না থাকলে সেই আগের ম্যাচের মতোই আক্রমণভাগের নেতৃত্ব দেবেন লি এরউইন। এদিন আবার অনুশীলনে ছিলেন না মিগুয়েল ফিগুয়েরা ও আপুইয়াও। এই দুই ফুটবলারকেই পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া যাবে না। আক্রমণভাগের গোল না পাওয়ার জন্য আপুইয়াদের না থাকাটা অন্যতন কারণ হিসাবে দেখছেন মোহনবাগান কোচ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শনিবার এই তিন ফুটবলার না থাকলে মোহনবাগানের সম্ভাব্য একাদশ এমন হতে পারে- গোলে বিশাল কাইথ, রক্ষণে অভিষেক সিং, মেহতাব সিং, আলবার্তো রডরিগেজ ও শুভাশিস বসু। মাঝমাঠে দ্রাজিচ, সমীর জেলকোভিচ, দীপক টাংরি ও ছাংতে। এঁদের সামনে সাহাল আব্দুল সামাদ। একেবারে সামনে লি এরউইন।

আক্রমণভাগে এরউইনকে নিয়ে সমস্যা একটাই। একাধিক সুযোগ তৈরি করলেও গোল সেই তুলনায় গোল করতে ব্যর্থ এই স্কটিশ স্ট্রাইকার। চেন্নাইয়িন ম্যাচ জিতলেও সেই পারফরম্যান্স দ্রুত ভুলতে চান মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। যদিও গত ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে তাঁর ছেলেরাই যে প্রাধান্য নিয়ে খেলেছে সেকথাও বলছেন তিনি। নিজের পুরনো দলের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে দিলেমপেরিস বলেন, "কেন মনে করছেন আমরা আধিপত্য বিস্তার করতে পারছি না? ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটি ম্যাচই আমাদের নিয়ন্ত্রেণে ছিল। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও আমরা আধিপত্য দেখিয়েছি। দিল্লির বিরুদ্ধেও দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। তবে আগের ম্যাচটি যে ভালো হয়নি, সেটা আমি স্বীকার করছি। সেই পারফরম্যান্সের জন্য আমি ক্ষমাও চেয়েছি। আমি কোনও সহানুভূতি চাই না। কিন্তু অধিকাংশ ম্যাচেই আমার দল প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছে। যদিও আমি নিজে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নই।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ISLMohun Bagan
Advertisement
Tags :
ISLMohun Bagan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন