দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
ISL 2026-27

ঘোষিত আইএসএল সূচি, কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?

১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগের।
Prasenjit Dutta
12:37 PM Sep 26, 2026 IST
১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগের।
ফাইল ছবি।

শনিবার প্রকাশিত হল এবারের আইএসএলের (ISL 2026-27) সূচি। ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগের। ১২ অক্টোবর অভিযানে নামছে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএলে যাত্রা শুরু করছে সবুজ-মেরুন। ১৮ অক্টোবর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোয়ায় আইএসএলে যাত্রা শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

এসিএল ২-এর ম্যাচ থাকায় প্রথম রাউন্ডে খেলবে না ইস্টবেঙ্গল। তারা অভিযান শুরু করবে দ্বিতীয় রাউন্ড থেকে। ১৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে ইরাকের আল সোর্তার বিরুদ্ধে এএফসি-র ম্যাচ রয়েছে লাল-হলুদের। আর সেজন্যই প্রথম রাউন্ডে সম্ভবত অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

১০ অক্টোবর থেকে সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা। উদ্বোধনী দিনেই থাকছে জোড়া ম্যাচ। ১০ তারিখ বিকেল ৫টায় কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু ম্যাচের পর সেদিনই ফতোরদা স্টেডিয়ামে সন্ধে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে এফসি গোয়া বনাম চেন্নাইয়িন এফসি। প্রথম পর্বের ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি, অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ হবে শুক্র, শনি ও রবিবার। অধিকাংশ ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।

এবার আইএসএল ফিরছে মণিপুরেও। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। নভেম্বরের দু'সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পরেই হবে এই ম্যাচ। চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল অবশ্য প্রথম সপ্তাহে মাঠে নামছে না। এএফসি-র ম্যাচের ব্যস্ততার কারণে তাদের প্রথম ম্যাচ ১৮ অক্টোবর। ফতোরদায় বিকেল ৫টায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে শুরু হবে লাল-হলুদের খেতাব রক্ষার অভিযান। প্রশ্ন হল, আইএসএল ডার্বি কবে? মেগা ম্যাচের বল গড়াবে ২৯ নভেম্বর। সেদিনই প্রথম লেগের আইএসএল ডার্বি। রবিবাসরীয় সন্ধ্যা ৭.৩০ মিনিটে বহুপ্রতীক্ষিত ম্যাচ।

আইএসএলে মোহনবাগানের সূচি

১২ অক্টোবর: নর্থইস্ট ইউনাইটেড, গুয়াহাটি, সন্ধে ৭.৩০
১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি, নয়াদিল্লি, সন্ধে ৭.৩০
২৬ অক্টোবর: চেন্নাইয়িন এফসি, কলকাতা, সন্ধে ৭.৩০
৩১ অক্টোবর: পাঞ্জাব এফসি, কলকাতা, সন্ধে ৭.৩০
৫ নভেম্বর: ওড়িশা এফসি, কলকাতা, সন্ধে ৭.৩০
২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স, মারগাঁও, সন্ধে ৭.৩০
২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল, কলকাতা, সন্ধে ৭.৩০
৫ ডিসেম্বর: ইন্টার কাশী, রাঁচি (সম্ভবত), সন্ধে ৭.৩০
৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি, কলকাতা, সন্ধে ৭.৩০
১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি, আন্ধেরি, বিকেল ৫টা
২২ ডিসেম্বর: এফসি গোয়া, মারগাঁও, সন্ধে ৭.৩০

আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি

১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স, মারগাঁও, বিকেল ৫টা
২৩ অক্টোবর: ইন্টার কাশী, রাঁচি (সম্ভবত), বিকেল ৫টা
৭ নভেম্বর: চেন্নাইয়িন এফসি, চেন্নাই, সন্ধে ৭.৩০
২০ নভেম্বর: স্পোর্টিং ক্লাব দিল্লি, কলকাতা, বিকেল ৫টা
২৯ নভেম্বর: মোহনবাগান, কলকাতা, সন্ধে ৭.৩০
৪ ডিসেম্বর: পাঞ্জাব এফসি, কলকাতা, সন্ধে ৭.৩০
১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি, আন্ধেরি, বিকেল ৫টা
১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০
২১ ডিসেম্বর: নর্থইস্ট ইউনাইটেড, কলকাতা, সন্ধে ৭.৩০
৩ জানুয়ারি: ওড়িশা এফসি, কলকাতা, বিকেল ৫টা

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
East BengalISLMohun Bagan
Advertisement
Tags :
East BengalISLMohun Bagan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন