দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jose Ramirez Barreto on Mohun Bagan

'ওটাই টার্নিং পয়েন্ট', মোহনবাগানের ছন্নছাড়া দশায় হতাশ ব্যারেটো, আশাবাদী এক বিদেশিকে নিয়ে

বহুদিন পর মোহনবাগান মাঠে বসে খেলা দেখে নস্ট্যালজিক 'সবুজ তোতা'।
Arpan Das
07:06 PM Sep 29, 2026 IST
বহুদিন পর মোহনবাগান মাঠে বসে খেলা দেখে নস্ট্যালজিক 'সবুজ তোতা'।
জোসে ব্যারেটো। নিজস্ব চিত্র

'সবুজ তোতা' ফিরলেন তাঁর ঘরে। অর্থাৎ মোহনবাগান (Mohun Bagan) মাঠে বসে খেলা দেখলেন সমর্থকদের নয়নমণি জোসে র‍্যামিরেজ ব্যারেটো (Jose Ramirez Barreto)। কিন্তু মন ভরাতে পারল না আইএফএ শিল্ডে মোহনবাগানের খেলা। ছন্নছাড়া ফুটবল, পেনাল্টি মিসে ড্র করল নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। কোথায় ভুল হল? কোথায় উন্নতি করতে হবে? বিদেশি ফুটবলারদের কেমন লাগল? সব নিয়ে কথা বললেন ব্যারেটো।

শিল্ডে সেমিতে উঠেছে মোহনবাগান। তবে প্যানাজিওটিসের দলের খেলা দেখে অসন্তুষ্ট ভক্তরা। ব্যারেটোও সেটা মেনে নিচ্ছেন। তিনি বলছেন, "গোটা দলকে আজ কিছুটা ছন্নছাড়া দেখাল। একটু দুর্ভাগ্যও ছিল। আমরা শেষে একটা গোল মিস করেছি। পেনাল্টি মিস হয়েছে। ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই সময় মোহনবাগানের কাছে বলের নিয়ন্ত্রণ ছিল। খেলার পুরো কর্তৃত্ব ছিল। ওই সময় পেনাল্টি মিস হওয়া মানে প্রতিপক্ষের মনে আশা জাগিয়ে তোলা। তবে এটা তো সবে দ্বিতীয় ম্যাচ। আশা করি, আরও উন্নতি করবে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে সবুজ-মেরুনের নতুন বিদেশি স্ট্রাইকার লি আরউইনের খেলা ভালো লেগেছে ব্যারেটোর। এদিন গোলও পেয়েছেন স্কটিশ স্ট্রাইকার। যা নিয়ে সবুজ তোতা বললেন, "আরউইন খুব ভালো। যথেষ্ট সম্ভাবনা আছে। এত সমর্থকদের চাপের মধ্যে খেলাটা নিঃসন্দেহে কঠিন। তবু ও আজ গোল করেছে।"

ম্যাচ শেষে ব্যারেটোকে নিয়ে সেই চেনা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। একবার তাঁকে ছোঁয়া বা সেলফি তোলার জন্য ভিড়। প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার নিজেও নস্ট্যালজিক হয়ে পড়লেন। তিনি বলেন, "আমি বহুদিন পর মোহনবাগান মাঠে খেলা দেখছি। যখন আমি জানতে পেরেছিলাম, নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ। তখনই ঠিক করি আসব।" অন্যদিকে এদিন চোট পেয়েছেন জেমি ম্যাকলারেনের। তাঁর চোটের এমআরআই করা হবে। দলের খেলা নিয়ে অসন্তোষ জানালেন কোচ প্যানাজিওটিসও। তিনি বলেন, "আমি দলের খেলায় সন্তুষ্ট নই। বিশেষ করে আক্রমণ নিয়ে। আমাদের খেলায় গতি ছিল না। বিপক্ষ তার সুযোগ নিয়েছে।"

মোহনবাগান তাঁবুতে ব্যারেটোকে নিয়ে সেই চেনা উচ্ছ্বাস। নিজস্ব চিত্র
Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Jose Ramirez BarretoMohun Bagan
Advertisement
Tags :
Jose Ramirez BarretoMohun Bagan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন