দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mohun Bagan vs Mohammedan SC

রুদ্ধশ্বাস খেতাবি লড়াইয়ে মহামেডানের বিরুদ্ধে জয়, ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান। সবুজ-মেরুন জেতায় কোল ইন্ডিয়াকে ৭ গোলে হারিয়েও লিগ চ্যাম্পিয়ন হওয়া হল না ইস্টবেঙ্গলের।
Prasenjit Dutta
05:01 PM Sep 19, 2026 IST
পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান। সবুজ-মেরুন জেতায় কোল ইন্ডিয়াকে ৭ গোলে হারিয়েও লিগ চ্যাম্পিয়ন হওয়া হল না ইস্টবেঙ্গলের।
সায়ন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি অমিত মৌলিক।

মোহনবাগান: ৩ (সাহাল ২, সায়ন ১)
মহামেডান: ২ (লালরেমসাঙ্গা, মহিতোষ) 

কলকাতা লিগে সাম্প্রতিক অতীতে এমন নাটক শেষ কবে হয়েছিল, তা খুব একটা মনে রাখতে পারছেন না কেউ। ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছিল পাঁচ দল। তিন প্রধানের সঙ্গে যে দৌড়ে প্রবলভাবে ছিল ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসও। তবে সকলের নজর ছিল বারাসত স্টেডিয়ামে মোহনবাগান-মহামেডান (Mohun Bagan vs Mohammedan SC) ম্যাচের দিকে। কারণ এই ম্যাচের উপর নির্ভর করছিল যাবতীয় হিসাব-নিকাশ। লাল কার্ড, পেনাল্টি, পালটা গোল - কী না ছিল এই ম্যাচে! তবে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান। মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন বাস্তব রায়ের ছেলেরা। একের পর এক আক্রমণ। সুযোগও এল বারবার। কিন্তু কিছুতেই যেন ধরা দিচ্ছিল না গোল। ৭ মিনিটেই গোলের সুযোগ এসেছিল সাহালের সামনে। তবে মহামেডানের গোলরক্ষক বিপদ সামলে দেন। দু'মিনিট পর ফের সুযোগ। কিয়ান নাসিরি বল নিয়ে আক্রমণাত্মক থার্ডে উঠে সুন্দর ক্রস বাড়ান। বল পেয়ে শট নেন সাহাল। কিন্তু তাতে জোর ছিল না। সুযোগ নষ্ট হয়। ১৬ মিনিটে আবারও সাহাল। বাঁ-দিক থেকে আসা ক্রসে শুধু পা ছোঁয়ালেই গোল হয়ে যেত। কিন্তু সেখানেও ব্যর্থতা! ১৯ মিনিটে প্রেসিং ফুটবল করে উপরে ওঠার চেষ্টা করে মহামেডান। ২৬ মিনিটে শেষ পর্যন্ত ডেডলক ভাঙে সবুজ-মেরুন। লালিয়ানজুয়ালা ছাংতের মাপা ক্রস। দুরন্ত হেডে গোল সাহালের।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ছবি বদলে যায়। ৪২ মিনিটে পালটা আক্রমণ থেকে সমতা ফেরায় মহামেডান। থাংখিমাকে আটকাতে মোহনবাগানের একাধিক ডিফেন্ডার এগিয়ে আসেন। সেই সুযোগে ডান দিকে থাকা লালরেমসাঙ্গাকে বল বাড়িয়ে দেন থাংখিমা। পিছন থেকে দৌড়ে এলেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ডান পায়ের জোরালো শটে দীপ্রভাতকে পরাস্ত করেন লালরেমসাঙ্গা। ১-১ স্কোর লাইনে বিরতিতে যায় দুই দল।

গোলের পর উচ্ছ্বসিত সায়ন। ছবি অমিত মৌলিক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দীপক টাংরিকে তুলে অভিষেক সিংকে নামান মোহনবাগান কোচ। ৫৪ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ মোহনবাগানের। ডান দিক থেকে আসা ক্রসে কিয়ান নাসিরির সহজেই তাঁর হেড গোলে রাখতে পারতেন।। কিন্তু তিনি বল অন্য দিকে পাঠিয়ে দেন। ৫৯ মিনিটে লালরেমসাঙ্গা বল নিয়ে মোহনবাগানের বক্সে ঢুকে পড়েন। দীপ্রভাতকে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় তাঁকে ফেলে দেন বাগান গোলরক্ষক। পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি। সঙ্গে দীপ্রভাতকে দেখান সরাসরি লাল কার্ড। গোলদুর্গ সামলাতে নামেন জাহিদ।

৬৩ মিনিটে পেনাল্টি থেকে মহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মহিতোষ রায়। ম্যাচ তখন মহামেডানের দিকে হেলে পড়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু হাল ছাড়েনি ১০ জনের মোহনবাগান। ৭০ মিনিটে সাহালের গোলে সমতায় ফেরে মোহনবাগান। আর তিন মিনিট পরেই উলটে যায় ম্যাচের রং। ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ৩-২ করে মোহনবাগান। একের পর এক নাটক পেরিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মরশুমের প্রথম ট্রফি এল মোহনবাগানে।

মোহনবাগান জেতায় এদিন লিগের বাকি ম্যাচের ফলাফলের দিকে চোখ রাখার কোনও প্রয়োজন পড়ল না। প্রসঙ্গত, কোল ইন্ডিয়াকে ৭ গোলে হারিয়েও লিগ চ্যাম্পিয়ন হওয়া হল না ইস্টবেঙ্গলের। অন্যদিকে, ভবানীপুর-ইউনাইটেড স্পোর্টস ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CFLMohammedan Sporting ClubMohun Bagan
Advertisement
Tags :
CFLMohammedan Sporting ClubMohun Bagan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন