দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mohun Bagan vs Punjab FC

ডুরান্ডের হার ভুলতে শিল্ডে নজর, ম্যাকলারেনকে ছাড়াই সেমিফাইনাল খেলতে হবে মোহনবাগানকে

আইএসএলে নামার আগে শিল্ডকে প্রস্তুতি হিসাবে দেখেছিল মোহনবাগান শিবির। ঘরোয়া লিগ জিতলেও ডুরান্ড হেরে যাওয়ায় আইএসএলের আগে এই শিল্ড জিততে চাইছেন দিলেমপেরিস।
Anwesha Adhikary
12:41 PM Oct 04, 2026 IST
আইএসএলে নামার আগে শিল্ডকে প্রস্তুতি হিসাবে দেখেছিল মোহনবাগান শিবির। ঘরোয়া লিগ জিতলেও ডুরান্ড হেরে যাওয়ায় আইএসএলের আগে এই শিল্ড জিততে চাইছেন দিলেমপেরিস।
ছবি: ফেসবুক

আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে নামার আগে মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের চিন্তা জেমি ম্যাকলারেনের চোট। কুঁচকির চোট থাকায় রবিবার পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে অনিশ্চিত জেমি। আইএসএলের কথা মাথায় রেখেই এই ম্যাচে ঝুঁকি নিতে চাইবেন না দিলেমপেরিস। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল। ১২ তারিখ থেকে অভিযান শুরু করবে মোহনবাগান (Mohun Bagan)। 

এই মুহূর্তে কলকাতা ময়দান বন্ধ থাকায় মোহনবাগান কিশোরভারতীতে অনুশীলন করছে। সেমিফাইনালের আগের দিন মিনিট পঁয়তাল্লিশ অনুশীলন করান দিলেমপেরিস। এরমধ্যে সেটপিস ও পেনাল্টি প্র্যাকটিসে জোর দেন তিনি। সেমিফাইনাল যেহেতু নক আউট, তাই ছাংতেদের পেনাল্টি অনুশীলন করান বেশ কিছুক্ষণ। আইএসএলে নামার আগে শিল্ডকে প্রস্তুতি হিসাবে দেখেছিল মোহনবাগান শিবির। ঘরোয়া লিগ জিতলেও ডুরান্ড হেরে যাওয়ায় আইএসএলের আগে এই শিল্ড জিততে চাইছেন দিলেমপেরিস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মোহনবাগান কোচের প্রাক্তন ক্লাব পাঞ্জাব এফসি এই ম্যাচে পাবে না নিখিল প্রভুকে। শিল্ডের সেমিফাইনালে নামার আগে পাঞ্জাব কোচ পাভলস ডারমিজাকিস বলেন, "মোহনবাগান ম্যাচটাও আমাদের কাছে কঠিন ম্যাচ হতে চলেছে। আমার ছেলেদের ওপর আস্থা রয়েছে।" ম্যাকলারেন ছাড়া বাকি বিদেশিদের এই ম্যাচে পাবে মোহনবাগান। উল্লেখ্য, সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচও খেলা হবে কিশোরভারতী স্টেডিয়ামে।

সেমিফাইনালের দিনক্ষণ নিশ্চিত। কিন্তু ফাইনাল কবে হবে? জানা নেই। প্রতিযোগিতার শেষ লগ্নে এসেও শিল্ড নিয়ে জটিলতা অব্যাহত। প্রথম থেকেই এবছরের আইএফএ শিল্ড নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মাত্র ৬টি দল নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। শুরুর ঠিক আগের দিন সরে দাঁড়ায় মহামেডান। মাত্র একদিনের অনুশীলন করে শিল্ড খেলতে নামে কাস্টমস। রীতিমতো হতশ্রী পারফরম্যান্স করেছে তারা। ফাইনাল নিয়ে এখনও টানাপোড়েন চলায় ফের প্রশ্ন উঠছে শিল্ড ঘিরে।

আজ আইএফএ শিল্ডে
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
কিশোরভারতী, বিকেল ৫.০০
ফ্যানকোড অ্যাপ

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
IFA ShieldMohun Bagan
Advertisement
Tags :
IFA ShieldMohun Bagan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন