দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Pakistan Football

মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা-মোবাইল লুট! বালোচিস্তানে ডাকাতের খপ্পরে পাকিস্তানি ফুটবল দল

পাকিস্তানে ফুটবল খেলাও নিরাপদ নয়!
Arpan Das
10:59 AM Sep 30, 2026 IST
পাকিস্তানে ফুটবল খেলাও নিরাপদ নয়!
ছবি: এআই দ্বারা নির্মিত

পাকিস্তানে ফুটবল (Pakistan Football) খেলাও নিরাপদ নয়! ডাকাতির কবলে ফুটবল দল। মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনিয়ে নেওয়া হল সর্বস্ব। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে। করাচি থেকে কোয়েটা যাচ্ছিল করাচির একটি ফুটবল দল। সেই সময় রাস্তায় গাড়ি থামিয়ে মুখোশধারীরা ফুটবলারদের টাকাপয়সা, ফোন ও অন্যান্য সামগ্রী কেড়ে নেওয়া হয়।

পিটিআইয়ের খবর অনুযায়ী, চিফ মিনিস্টার গোল্ড কাপ খেলতে করাচি পশ্চিম ফুটবল দল বাসে করে কোয়েটা যাচ্ছিল। মাস্তুং থেকে সারিয়াবের মধ্যে আচমকা কয়েকজন মুখোশধারী বন্দুক নিয়ে গাড়ি থামায়। সর্বস্ব কেড়ে নেওয়ার পাশাপাশি কয়েকজন ফুটবলারকে মারধরও করা হয়। দলটি অবশ্য কোয়েটা পৌঁছয়। কিন্তু তাঁদের কাছে কোনও টাকাপয়সা ছিল না। শেষে বালোচিস্তানের ক্রীড়ামন্ত্রী কিছু টাকার ব্যবস্থা করে দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে সিন্ধু ফুটবল সংস্থা থেকে তাদের আগেই সাবধান করা হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতির কারণে দলটিকে বাস বা ট্রেনে কোয়েটায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকী পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলও এই প্রতিযোগিতায় দল পাঠায়নি। কারণ বালোচ প্রদেশের মাস্তুং অঞ্চলটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে বুগতি অঞ্চল থেকে দুই ক্রিকেটারকেও অপহরণ করা হয়েছিল। কিন্তু করাচি ফুটবল দল সেই নির্দেশ মানেনি। সতর্কতা উপেক্ষা করে যাত্রা করে।

সম্প্রতি পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, চলতি মাসের শুরুতে কালাতের কাছে এন-২৫ করাচি-চামান মহাসড়কে অভিযান চালায় তারা। সেখানে পাঁচজন জঙ্গিকে হত্যা করে ২৩ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে। উল্লেখ্য, বালোচিস্তান বহুদিন ধরেই উত্তপ্ত। পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ। পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন ‘বালোচ লিবারেশন আর্মি’। এই বাহিনীকে দমন করতে গোটা বালোচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাক সেনা! পালটা আসছে প্রত্যাঘাত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BalochistanPakistan
Advertisement
Tags :
BalochistanPakistan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন