দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Vinicius Jr

'যার জন্য চুরি করি...', প্রেমিকার জন্য 'মুখবদল'! কলকাতা থেকে ফিরতেই সেই প্রেম ভাঙল ভিনির

শোনা যাচ্ছে, প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেমিকার ঘনিষ্ঠতা বাড়তেই এই সিদ্ধান্ত ব্রাজিল তারকার।
Arpan Das
08:00 PM Oct 13, 2026 IST
শোনা যাচ্ছে, প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেমিকার ঘনিষ্ঠতা বাড়তেই এই সিদ্ধান্ত ব্রাজিল তারকার।
  • যার জন্য চুরি করি, সেই বলে চোর! বাংলায় বহু পুরনো প্রবাদ। কলকাতা থেকে ফেরার পর অনেকটা সেই অবস্থা হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিল ফুটবল তারকা একেবারেই ফর্মে নেই। বিতর্কে বিপর্যস্ত জীবন। এবার ব্যক্তিগত জীবনেও ধাক্কা। আচমকাই ব্রেকআপ প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে। শোনা যায়, ফনসেকার জন্যই মুখে সার্জারি করান। অথচ তিনমাসের মধ্যে তাঁর সঙ্গেই বিচ্ছেদ।

  • না, এবার আর জল্পনা নয়। স্বয়ং ফনসেকাই সেটা নিশ্চিত করেছেন। ব্রাজিলের জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার ভিনির সঙ্গে সম্পর্ক নিয়ে বিবৃতি দিয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, ‘ভার্জিনিয়া ও ভিনি জুনিয়র আর একসঙ্গে নেই। তাঁদের মধ্যে কোনও ঝগড়া বা বিবাদ হয়নি। শুধু পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা আর প্রেমের সম্পর্কে থাকতে চান না।’ ব্রাজিল ও ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

  • এমনিতে গত কয়েকমাসে ভিনি ও ফনসেকা প্রেম-ব্রেকআপের 'খেলা' খেলছেন। এই ব্রেকআপ, তো এই সব মিটমাট। গত মে মাসে আলাদা হয়েছিলেন। জুনে ফের কাছাকাছি আসেন। তারপর বিশ্বকাপ। সেটা শেষ হতে 'মুখ' বদলান। গত সেপ্টেম্বরে ম্যাচিং কমিটমেন্ট রিং বা আংটি বদলের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাঁরা। মাস ঘুরতেই ফের ব্রেকআপ। কেন? দু-তিন আগে ফনসেকা মায়ামি গিয়েছিলেন। সেই সফরে ভিনি যাননি।

  • রিয়াল মাদ্রিদের তারকাকে ছাড়াই ফনসেকা মিয়ামি সফরে যাওয়ার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। ফনসেকা জানান, সন্তানদের তাঁদের বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্যই মায়ামি গিয়েছিলেন। ফনসেকার সঙ্গে ব্রাজিলের গায়ক জে ফিলিপের ২০২১-এ বিয়ে হয়। আর ২০২৫-এ ব্রেকআপ। তিন সন্তান আছে তাঁদের। বিষয় হল, সম্প্রতি ফিলিপের সঙ্গে ইনস্টাগ্রামে একটু বেশিই ছবি দিচ্ছেন ফনসেকা। সেই তুলনায় ভিনির সঙ্গে শেষ ছবি আপলোড করেছেন আড়াই মাস আগে।

  • অথচ, এই ফনসেকার জন্যই কি না মুখ বদলে ফেলেছেন ভিনি! বিশ্বকাপের পর ব্রাজিলে ফিরেই একটি চিন হারমোনাইজেশন করিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। মূলত চিবুক ও মুখের আকৃতি বদলে ফেলা হয় এই প্রক্রিয়ায়। ভিনির সার্জারির জন্য এক চিকিৎসককে মায়ামি থেকে গোইয়ানিয়ায় উড়িয়ে নিয়ে আসা হয়। হঠাৎ কেন এই পদক্ষেপ নিয়েছেন, জানা যায়নি। তবে অনেকের ধারণা, ফনসেকার কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতেই এই কাজ।

  • এখন আর চওড়া চিবুকে চেনাই যায় না ভিনিকে। ফুটবলেও একই অবস্থা। সেই গতি, স্কিল, ফিনিশিং অনেকটাই হারিয়ে গিয়েছে। একেবারেই গোলের মধ্যে নেই। ভারতের বিরুদ্ধে ম্যাচে ভিনিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। একটাও সফল ড্রিবল নেই। গোলের কাছে যেন খেই হারাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি সত্যিই ভিনি? নাকি তাঁর মতো দেখতে কেউ?

  • ভারতের বিরুদ্ধে একেবারেই ভালো ফর্মে ছিলেন না। বারবার আটকে গিয়েছেন অভিষেক টেকচাম সিংয়ের কাছে। ক্লাব ফুটবলেও একই অবস্থা। ভিলারিয়ালের বদলি হিসেবে ৭২ মিনিটে বাঁপ্রান্ত থেকে বাড়ানো বল পেয়ে গোল করেন। কিন্তু 'ভার'-এ দেখা যায়, গোল করার আগে ভিলারিয়ালের এক ফুটবলারের চুল ধরে টান মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এরপর রেফারির দিকে তেড়ে যান। ফলে নিষিদ্ধ হতে পারেন।

  • অন্যদিকে ভার্জিনিয়া ফনসেকা পেশায় মডেল। ২৬ বছর বয়সি মডেলের সঙ্গে গত বছর থেকে প্রেমকাহিনি শুরু হয় ভিনির। দুজনের নামের শুরুও 'ভি' দিয়ে। আমেরিকায় জন্ম, কিন্তু ভার্জিনিয়ার বড় হওয়া ব্রাজিলে। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৫৪ মিলিয়ন। ভিনির সঙ্গে প্রেমের পর প্রায়ই রিয়ালের ম্যাচ দেখতে যান ভার্জিনিয়া। সোশাল মিডিয়া ও বিজ্ঞাপন থেকে ভার্জিনিয়ার আয় ২০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Brazil Football TeamReal Madrid
Advertisement
Tags :
Brazil Football TeamReal Madrid

নিয়মিত খবরে থাকতে ফলো করুন